‘ছেলেকে সময় দেওয়ার জন্যেই টেনিস ছেড়েছি’, অবসর নিয়ে মুখ খুললেন সানিয়া

সম্প্রতি একজন মা হিসেবে তাঁর যাত্রা এবং কেরিয়ারের ভারসাম্য বজায় রাখতে যে সকল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল তা নিয়ে একটি পডকাস্ট শোয়ে কথা বলেছেন প্রাক্তন টেনিস সুন্দরী।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিটি নারী সম্পূর্ণতা পায় মা হওয়ার পর। সন্তান জন্ম দেওয়ার পর। হার মাতৃত্ব কখনও কখনও হার মানিয়ে দেয় কেরিয়ারকেও। সন্তানের মুখে মা ডাক শোনার পর হাসতে হাসতে যেন প্রানটাও বিসর্জন দেওয়া যায়, শখ, কেরিয়ার তো দূরের কথা! হ্যাঁ, এমন অনেক উদাহরণ রয়েছে। সেক্ষেত্রে তালিকায় রয়েছেন টেনিস কিংবদন্তি সানিয়া মির্জাও। সম্প্রতি মা হওয়ার পর কেরিয়ারকে বিদায় জানানোর বিষয়ে মুখ খুলেছেন সানিয়া মির্জা। পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিককে ডিভোর্স দেওয়ার পর একমাত্র সন্তান ইজহানকে একাই বড় করছেন সানিয়া। তাঁরা এখন দুবাইতে থাকেন। মাঝে মধ্যে সন্তানের সঙ্গে দেখা করতে যান শোয়েব। বর্তমানে তিনিও বিবাহিত এবং খুব শীঘ্রই দ্বিতীয়বার বাবা হবেন তিনি। যাই হোক,

২০২৩ সালে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট থেকে অবসর নেন সানিয়া। তাঁর আচমকা এই সিদ্ধান্ত গোটা দেশকে হতবাক করেছিল। কিন্তু তখন এর কারণ না জানা গেলেও এখন অবসরের বিষয়ে মুখ খুলেছেন সানিয়া মির্জা। সম্প্রতি একজন মা হিসেবে তাঁর যাত্রা এবং কেরিয়ারের ভারসাম্য বজায় রাখতে যে সকল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল তা নিয়ে একটি পডকাস্ট শোয়ে কথা বলেছেন প্রাক্তন টেনিস সুন্দরী। মাসুম মিনাওয়ালার সঙ্গে খোলামেলা আলোচনায়, সানিয়া বলেছেন, ২০১৮ সালের ৩০ অক্টোবর সন্তান জন্ম দেওয়ার আগের রাতেও তিনি টেনিস খেলছিলেন ছেলের জন্মের মাত্র তিন সপ্তাহ পরেই তিনি ব্যায়াম শুরু করেছিলেন। গর্ভাবস্থা স্বপ্ন হলেও, বুকের দুধ খাওয়ানো তার জন্য সবচেয়ে কষ্টদায়ক ছিল।

সানিয়ার কথায়, “আমি ছেলেকে মাত্র আড়াই-তিন মাস বুকের দুধ খাইয়েছি। আমার জন্য, গর্ভাবস্থা সবচেয়ে কঠিন সময় ছিল। আমি মনে করি, আমি আরও তিনবার গর্ভবতী হব, কিন্তু ব্রেস্টফিড করাতে আমি পারব কিনা জানিনা। আমি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলাম।’ এরপর সানিয়া সেই আবেগঘন মুহূর্তটির কথা স্মরণ করেন যখন ইজহানের মাত্র ছয় সপ্তাহ বয়সে তিনি তাঁকে ছেড়ে গিয়েছিলেন কর্ম প্রতিশ্রুতির জন্যে। এটি ছিল তাঁর জীবনের সবচেয়ে কঠিনতম বিমান যাত্রা। তিনি আরও বলেন, “আমি এমনকি বিমানে বুকের দুধ পাম্প করেছিলাম এবং একই দিনে হায়দরাবাদে ফিরে এসেছিলাম। শেষ পর্যন্ত, সে ঠিক ছিল, এবং আমিও ঠিক ছিলাম। সেই মুহূর্তটি আমাকে আরও শক্তিশালী করে তুলেছিল। আমার টেনিস ছেড়ে দেওয়ার সবচেয়ে বড় কারণগুলির মধ্যে একটি হল আমি ছেলের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চেয়েছিলাম। সে দ্রুত বেড়ে উঠছে, বাচ্চাদের সেই স্থিতিশীলতার প্রয়োজন যার উপর তারা নির্ভর করতে পারে।”

ব্রিজভূষণ মুক্তি পেতেই বড় পদক্ষেপ! দিল্লি হাইকোর্টে যাচ্ছেন বজরং পুনিয়া

প্রবল বৃষ্টিতে বানভাসি কেরলম, মৃতের সংখ্যা বেড়ে ১৫, নিখোঁজ ৭

বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা-বন্দুক! ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি

পাঁচতলা থেকে পড়ে মৃত্যু মনোবিদের, দুর্ঘটনা নাকি নেপথ্য রয়েছে অন্য রহস্য?

সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

গুরু পূর্ণিমায় কংগ্রেস নেতার পা ধুইয়ে দিলেন সমর্থকরা, বিতর্কের ঝড়

মর্মান্তিক! গাজায় ইজরায়েলের হামলায় নিহত অন্তঃসত্ত্বা, গর্ভ থেকে ছিটকে পড়ল ভ্রুণ

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

২০০ কোটির বেশি আয়কর জমা দিয়েছেন টুলু! ‘পাথরসম্রাটের’ সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা

গরম ভাতে অমৃত! দুপুরের ভোজে বানিয়ে নিন ভেটকির কাঁটা চচ্চড়ি, রইল রেসিপি

বিয়ের জন্য চাপ! প্রেমিক-ভাগ্নেকে নৃশংসভাবে খুন মামির