আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাগের মাথায় খুন, আদালতে দাবি আফতাবের

নিজস্ব প্রতিনিধি : শ্রদ্ধা ওয়াকারকে খুনের কথা স্বীকার করে নিল ৩২ টুকরো করা আফতাব আমিন পুনাওয়ালা। দেহের এতগুলি টুকরো করলেও রাগের মাথায় প্রেমিকাকে খুন করেছিল বলে মঙ্গলবার দিল্লির আদালতে দাবি করেছে অভিযুক্ত। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আফতাবকে আদালতে বিচারকের সামনে হাজির করা হয়েছিল। সেখানেই অপরাধ কবুল করে সে।

এদিন আদালতে আফতাবের দাবি করে যে, তদন্তে সহযোগিতা করছে সে। তবে অপরাধ যেহেতু অনেকদিন আগেই সংঘটিত হয়েছে। তাই পুরো ঘটনা মনে করতে সমস্যা হচ্ছে তার। যদিও আফতাব কতটা সত্যি বলছে তা জানতে পলিগ্রাফ টেস্ট করতে চলেছে পুলিশ। এদিকে অভিযুক্ত খুনের কথা কবুল করলেও খুনের হাতিয়ার, দেহাংশ ও ফোন খুঁজে পায়নি পুলিশ। সেগুলির হদিশ পেতে তল্লাশি চলছে। উল্লেখ্য, প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারকে খুন করে তাঁর দেহ ৩২ টুকরো করে দিল্লি শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল ‘প্রেমিক’ আফতাব। ১৮ দিন ধরে সে এই কাজ করে। শ্রদ্ধার ‘অপরাধ’ ছিল আফতাবকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। অথচ আফতাবকে ভালবেসে পরিবার, চাকরি, শহর ছেড়ে দিল্লিতে চলে আসেন শ্রদ্ধা। এই ঘটনায় প্রেমিক আফতাবকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ সাধারণ মানুষ। এদিন নিরাপত্তার কথা মাথায় রেখেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আফতাবকে আদালতে হাজির করা হয়েছিল। সেখানে সে অপরাধের কবুল করেছে বলেই সূত্রের খবর। এদিন আফতাবের পুলিশি হেফাজতের মেয়াদ আরও ৪ দিন বাড়াল আদালত। 

আফতাব তদন্তে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ। তাই তার নার্কো টেস্ট করা হবে। ইতিমধ্যে পুলিশের হাতে এসেছে একটি সিসিটিভি ফুটেজ। যেখানে কাকভোরে নিজের বাড়ির বাইরে হাঁটতে দেখা গিয়েছে আফতাবকে। তার সঙ্গে দুটি ব্যাগ রয়েছে। পুলিশের অনুমান, ওই ব্যাগের মধ্যেই তার প্রেমিকার দেহাংশ ছিল।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ