দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আইনমন্ত্রীর সামনেই কলেজিয়াম ব্যবস্থার পক্ষে সওয়াল প্রধান বিচারপতির

নিজস্ব প্রতিনিধি : আইনমন্ত্রী কিরণ রিজিজুর সামনেই কলেজিয়াম ব্যবস্থার পক্ষে সওয়াল করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। আইনমন্ত্রী আবার বদলির জন্য আইনজীবীদের প্রধান বিচারপতির কাছে দরবারের সমালোচনা করেন।

রবিবার দেশের বার কাউন্সিলের তরফে দেশের নতুন বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানেই চন্দ্রচূড় গুজরাত হাইকোর্টে আইনজীবীদের বিক্ষোভ এবং কর্মবিরতি নিয়ে বলেন, ‘এমন বিক্ষোভ বিচারপ্রার্থীদের ক্ষতিগ্রস্ত করবে’। চন্দ্রচূড় যখন এ কথা বলছেন, তখন মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুও। তাঁর সামনেই চন্দ্রচূড় জানিয়ে দেন, জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেয় কলেজিয়াম। গুজরাত হাইকোর্টের বিক্ষোভ নিয়ে উষ্মাপ্রকাশ করেছেন মন্ত্রীও। তিনি বলেন, ‘কলেজিয়ামের প্রতিটি সিদ্ধান্ত নিয়েই যদি এমন বিক্ষোভ দেখানো হয়, আর সরকারের তরফে বিক্ষোভকারীদের সমর্থন করা হয়, তবে বুঝতে পারছেন পরিস্থিতি কোন দিকে যাবে’?

কিছুদিন ধরেই কলেজিয়াম ব্যবস্থা নিয়ে সরকার এবং শীর্ষ আদালতের মধ্যে টানাপোড়েন চলছে। সরকারের দাবি, কলেজিয়ামের মধ্যে যে নিয়োগ হচ্ছে, তাতে সমাজের সর্বস্তরের প্রতিনিধিত্ব থাকছে না। তা ছাড়া কেন্দ্রের পক্ষের যুক্তি, দেশের শীর্ষ আদালত এবং উচ্চ আদালতগুলিতে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জনগণের ভোটে নির্বাচিত সরকারেরই প্রধান ভূমিকা নেওয়া উচিত। বিচারবিভাগকে রাজনীতির ছোঁয়াচ থেকে দূরে রাখার এই যুক্তির আগাগোড়া বিরোধিতা করেছে শীর্ষ আদালত।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ