ভারতে রেললাইন উড়িয়ে দেওয়ার ছক আইএসআইয়ের স্লিপার সেলের

নজরে পঞ্জাব এবং অন্যান্য কয়েকটি রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কাঁটাতারের ওপারে বড় ধরনের নাশকতার ছক কষছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-য়ের স্লিপার সেল। গোয়েন্দা সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইএসআই-য়ের স্লিপার সেল পঞ্জাবে রেল পরিষেবা থমকে দিতে লাইন উড়িয়ে দেওয়ার ছক তৈরি করছে। পঞ্জাবের পাশাপাশি তাদের নজরে রয়েছে অন্যান্য কয়েকটি রাজ্য। প্রতিবেদনে বলা হয়েছে, পাক গুপ্তচর সংস্থার স্লিপার সেলের নজরে রয়েছে মূলত পণ্যবাহী গাড়ি। স্লিপার সেলের সদস্যরা ভারতে তাদের এজেন্টদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। দেওয়া হয়েছে মোটা টাকা। নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত খবর গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়ে দিয়েছে। মন্ত্রক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, পঞ্জাবের আপ সরকারকে বলা হয়েছে অবিলম্বে রাজ্যের গুরুত্বপূর্ণ স্টেশন, গুরুত্বপূর্ণ লাইনে যেন কড়া নজরদারি শুরু করে।

ভারতে আইএসআইয়ের স্লিপার সেলের সদস্য কারা, তারা কোথায় আত্মগোপন করে রয়েছে, তাদের খুঁজে বের করতে আদাজল খেয়ে মাঠে নেমেছে গোয়েন্দা দফতর। জানা গিয়েছে, এই স্লিপার সেলের সদস্যদের সংখ্যগরিষ্ঠই তরুণ। মাসের পর পর তাদের মোটা টাকা দিয়ে পুষছে পাক গুপ্তচর সংস্থা। পাকিস্তানের আর্থিক পরিস্থিতি খারাপ হওয়ার সুযোগ লুঠছে তারা। 

২০২১ সালেও এই ধরনের পরিকল্পনা নিয়েছিল আইএসআই। তাদের নজরে ছিল বিহার এবং উত্তরপ্রদেশ। গোয়েন্দা দফতর সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিহার এবং উত্তরপ্রদেশ সরকারকে কড়া পদক্ষেপের নির্দেশ দেয়।

আরও পড়ুন হাফিজের ছেলে সন্ত্রাসবাদী, ঘোষণা ভারতের

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে ঝমেলা, সময়মতো চিকিৎসা না পেয়ে যুবকের মৃত্যু, চাঞ্চল্য বনগাঁয়

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…

ফুলিয়ার ত্রাস নীলরতন ঘোষ গ্রেফতার, উদ্ধার ধারাল অস্ত্র

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

‘পাহাড়ে বন্ধ চা বাগান খোলাকে অগ্রাধিকার দেওয়া হবে’ ঘোষণা শুভেন্দুর

তৃণমূলের হাতছাড়া হচ্ছে দমদম পুরসভাও, ইস্তফা পুরপ্রধান ও উপ পুরপ্রধানের

গয়েশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার, শোকের ছায়া আনন্দপল্লীতে

‘১৫ বছরে উন্নয়নের কাজ হয়নি’, মমতাকে নিশানা ‘দিদি নং ১’ রচনার