পুরীতে শুরু রথযাত্রা, লক্ষ ভক্তসমাগমে নগর পরিদর্শনে প্রস্তুত নীলমাধব

Share:

নিজস্ব প্রতিনিধি, কটক: রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম,

ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম

রথযাত্রা নিয়ে কবিগুরুর এই লেখনী চিরন্তন। দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। কিন্তু পুরীর জগন্নাথ ধামের কোনও বিকল্প নেই। পৃথিবীতে যে চার ধাম রয়েছে তার একটি ধাম হল নীলাচল পুরী। প্রতি বছরের মতো এই বছরও লক্ষ ভক্তের ঢল নেমেছে পুরীতে। ভারত তো বটেই, বিদেশ থেকেও লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়েছে সাগরপাড়ে। ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর বিকেল চারটেই দুই ভাই জগন্নাথ ও বলরাম বোন সুভদ্রার সঙ্গে বেরোবেন নগর পরিদর্শনে।

রথযাত্রা উপলক্ষে শিল্পীরা রথগুলিকে অত্যন্ত যত্ন সহকারে সাজিয়ে তুলেছেন। অনিন্দ্যসুন্দর কারুকার্য, রংবেরঙের কাপড়, ফুলের মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন। এই রথে চড়ে তিন ভাই বোন যাবেন মাসির বাড়ি গুণ্ডিচা দেবীর মন্দিরে।

জগন্নাথ রথযাত্রা প্রতি বছর ওড়িশায় পালিত একটি প্রধান হিন্দু উৎসব। হিন্দু পঞ্জিকা অনুসারে, আষাঢ় মাসের বর্ষপঞ্জির দ্বিতীয় দিন, দ্বিতীয়া তিথিতে এটি পালিত হয়।

পুলিশ সূত্র নিশ্চিত করেছে যে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে প্রায় এক লক্ষ তীর্থযাত্রী পুরীতে পৌঁছেছেন। আরও অনেকে রথযাত্রায় যোগ দিতে পুরী আসছেন। গোটা অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদে সম্পন্ন করার জন্য ওড়িশা পুলিশ এবং প্রশাসনকে উচ্চমাত্রায় সতর্ক থাকতে বলা হয়েছে।

ভক্তের ঢলকে নিয়ন্ত্রণে রাখতে, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর আটটি কোম্পানি সহ প্রায় ১০,০০০ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়াও, কোনারকের পথে ২৭৫টিরও বেশি এআই-সম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

রথযাত্রায় বৃষ্টি হয়, এই বছরও তার অন্যথা হবে না বলে জানিয়েছে মৌসম ভবন। পুরী এবং আশেপাশের জেলাগুলিতে ৪০ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় বজ্রপাত, বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

‘রাবণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার