জম্মু-কাশ্মীরে প্রথম দফায় চলছে ২৪ আসনে ভোট, ১০ বছর বাদে মুখ্যমন্ত্রী বেছে নিচ্ছেন উপত্যকাবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: দীর্ঘ এক দশক বাদে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত করতে ভোটের লাইনে দাঁড়িয়েছে উপত্যকাবাসী। আজ বুধবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। প্রথম দফায় মোট ২৪ আসনে ভোট নেওয়া হচ্ছে। তার মধ্যে জম্মুতে আটটি ও কাশ্মীরে ১৬টি আসন রয়েছে। ২৪ আসনে ভাগ্যপরীক্ষায় নেমেছেন মোট ২১৯ জন প্রার্থী। তার মধ্যে ছয় কাশ্মীরী পণ্ডিত রয়েছেন। ভোটগ্রহণ উপলক্ষে স্থানীয়দের মধ্যে উ‍ৎসবের আমেজ লক্ষ্য করা গিয়েছে। সন্ধে ছয়টা পর্যন্ত চলবে ভোট গ্রহণের কাজ। আগামী ৮ অক্টোবর জানা যাবে ফল।

২০১৪ সালে শেষ বার জম্মু-কাশ্মীরে বিধানসভার জন্য ভোট নেওয়া হয়েছিল। ২০১৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই নির্ধারিত মেয়াদের আগে জন্মু-কাশ্মীর বিধানসভা ভেঙে দেয় মোদি সরকার। সেই সঙ্গে বিলোপ করা হয় ৩৭০ ধারা। জম্মু-কাশ্মীর থেকে বিশেষ রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়া হয়। পূর্ণাঙ্গ রাজ্যের পরিবর্তে জম্মুকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত দেশের শীর্ষ আদালতের নির্দেশেই উপত্যকায় ফের বিধানসভা ভোটের আয়োজন করেছে নির্বাচন কমিশন।

এবারের বিধানসভা ভোটে মূলত চতুর্মুখী লড়াই। বিজেপি ছাড়াও ভোটের ময়দানে রয়েছে মেহবুবা মুফতির পিডিপি, ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস ও একাধিক বিচ্ছিন্নতবাদী নেতাদের নেতৃত্বে গঠিত আঞ্চলিক দল। কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স-সিপিএম এবং জম্মু-কাশ্মীর ন্যাশনাল প্যান্থার্স পার্টি জোট বেঁধেই লড়ছে। এদিন সাত জেলার ২৪ আসনে ভোট নেওয়া হচ্ছে। যে সাত জেলায় ভোট নেওয়া হচ্ছে সেগুলি হল-কুলগাম, পুলওয়ামা, সোপিয়ান ও অনন্তনাগ। আর জম্মুর কিশ্তওয়ার, রামবন ও ডোডায় ভোট হচ্ছে। কাশ্মীরী পণ্ডিতদের ভোটদানের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। দিল্লিতে চারটি, জম্মুতে ১৯টি এবং উধমপুরে ১টি বিশেষ ভোটগ্রহণ কেন্দ্র খোলা হয়েছে।

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় পড়ুয়াদের অভিভাবকেরা

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

নেপালের বিপর্যয়ে নিখোঁজ ‘প্রভুরা’, দিশেহারা হয়ে খুঁজে বেড়াচ্ছে পোষ্যরা, ভাইরাল ভিডিও

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

তারেক রহমান কবে দিল্লি আসবেন? বড় ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক