‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…

Share:

নিজস্ব প্রতিনিধি:  দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে কোনও ভারতীয় খেলোয়াড় বা দল বড় সাফল্য অর্জন করলেই তাঁদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পদকজয়ী খেলোয়াড় থেকে শুরু করে চ্যাম্পিয়ন দলের অভিজ্ঞতা শোনেন তিনি। শুধু সাফল্যের গল্প নয়, ব্যর্থতা, কঠিন সময় এবং সেই সময় কীভাবে ঘুরে দাঁড়িয়েছেন, তাও জানতে চান প্রধানমন্ত্রী। আর এবার প্রধানমন্ত্রী দিল্লিতে তাঁর বাসভবনে সদ্য শেষ হওয়া কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানেই হেভিওয়েট বক্সার ও রূপোর পদকজয়ী নরেন্দ্র বেরওয়াল পাকিস্তানি বক্সারকে নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে একটি পুরনো গল্প শোনান। যা শুনে হেসে ফেলেন প্রধানমন্ত্রী মোদি। পাক খেলোয়াড় বলেছিলেন তিনি নরেন্দ্র নামটাকে ঘৃণা করেন। তার কারণও জানিয়েছিলেন তিনি।   

নরেন্দ্র বেরওয়াল প্রধানমন্ত্রী মোদীকে জানান, ২০১৫ সালের ওয়ার্ল্ড মিলিটারি গেমসে একজন পাকিস্তানি বক্সারের বিরুদ্ধে তার প্রথম লড়াই হয়েছিল। ম্যাচের আগে সেনাবাহিনী তাকে বিশেষভাবে বলেছিল তিনি যেন পাকিস্তানের কাছে না হারেন। ম্যাচটি জেতার পর নরেন্দ্র বেরওয়ালকে তাঁর পাকিস্তানি প্রতিপক্ষ বলেছিলেন, ‘ আপনার নাম নরেন্দ্র, আপনার কোচের নাম নরেন্দ্র এবং আপনাদের প্রধানমন্ত্রীর নামও নরেন্দ্র। আমি এই নরেন্দ্র নামটিকেই ঘৃণা করি।’ বেরওয়াল এই গল্পটি বলার পর প্রধানমন্ত্রী মোদি তাঁর হাসি ধরে রাখতে পারেননি।

উল্লেখ্য, গ্লাসগোয় অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতের বক্সিং দল মোট ১০টি পদক জিতেছে। এর মধ্যে নরেন্দ্র বেরওয়ালের রুপোর পদক জিতেছেন। ভারতীয় বক্সারদের এই ১০ পদক জয়ের সাফল্য কমনওয়েলথ গেমসে ভারতের সর্বকালের সেরা বক্সিং পারফরম্যান্স হিসেবে সামনে এসেছে। কমনওয়েলথ গেমস শেষে ভারত মোট ৩৯টি পদক জিতেছে। যার মধ্যে ১৩টি সোনা, ১৭টি রুপো এবং ৯টি ব্রোঞ্জ রয়েছে। অন্যদিকে ২০৩০ সালের কমনওয়েলথ গেমস ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ