ছেলে মুসলিম মেয়েকে বিয়ে করেছে, ৩৭ বছরের পুরনো শিল্পীকে ‘ছুঁড়ে ফেলল’ কেরলের মন্দির

জানা যাচ্ছে, বিনোদ পান্নিকর ওই মন্দিরের সবথেকে পুরনো শিল্পী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শিক্ষার হারে দেশের মধ্যে সবথেকে আগে। সাম্প্রদায়িকতা তথা কোনও ধর্মকেই মান্যাতা দেয় না যে দল সেই দলের শাসন চলছে রাজ্যজুড়ে। কিন্তু তার পরেও সাম্প্রদায়িকতা এবং ধর্মীয় ভেদাভেদ যে নিজের জায়গাতে আজও অটল, সাম্প্রতিক একটি ঘটনা প্রমাণ করল সেই কথাই। কেরলের একটি মন্দিরে আজ প্রায় ৩৭ বছর ধরে প্রত্যেকদিন ধর্মীয় অনুষ্ঠান করেন বিনোদ পান্নিকর। কিন্তু সম্প্রতি এই ৩৭ বছরের পুরনো শিল্পীকেই মন্দিরে নিষিদ্ধ ঘোষণা করেছে মন্দির কমিটি। ওই শিল্পীর অপরাধ একটাই। সম্প্রতি তাঁর ছেলে একটি মুসলিম মেয়েকে বিয়ে করেছেন। সেই খবর প্রকাশ্যে আসতেই ওই শিল্পীকে মন্দিরে নিষিদ্ধ ঘোষণা করেছেন মন্দির কর্তৃপক্ষ। চাঞ্চল্যকর এই ঘটনাটি দক্ষিণের রাজ্য কেরলের। ওই রাজ্যের কান্নুর জেলার করিভেলুর কানিয়ান পারেমবেথুর ভাগাথি মন্দিরে এই ঘটনাটি ঘটেছে বলে খবর।

জানা যাচ্ছে, বিনোদ পান্নিকর ওই মন্দিরের সবথেকে পুরনো শিল্পী। আজ থেকে প্রায় ৩৭ বছর আগে তিনি ওই মন্দিরে প্রথম অনুষ্ঠান করেছিলেন। তারপর আর কোনওদিন বন্ধ হয়নি সেই অনুষ্ঠান। আতি এই ঘটনায় সবথেকে বেশী আশ্চর্য হয়েছেন তিনি নিজে। তাঁর কথায়, ‘আমি ওই মন্দিরের একজন পূর্ণ-সময়ের শিল্পী এবং গত ৩৭ বছর ধরে এটি করছি। কিন্তু এর আগে আমি কখনও এতটা অপমানিত বোধ করিনি। যখন আমাকে বলা হয়েছিল যে এখন আমি মন্দিরে আর কাজ করতে পারব না কারণ আমার ছেলে একজন মুসলিম মহিলাকে বিয়ে করেছে আমি খুবই অবাক হয়েছিলাম।’

বিনোদ একজন পুরোকলি শিল্পী। এটি উত্তর কেরলের অত্যন্ত পুরনো এবং জনপ্রিয় একটি আচার শিল্প। পুরকালী নামের আক্ষরিক অর্থ হল ‘পূরমের দিনের খেলা’। উত্তর কেরলের বিভিন্ন জেলার মন্দিরে মন্দিরে সাধারণত এই পুরোকলি পরিবেশন করা হয়। 

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ