আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নৃশংসতা! গৃহবধূর গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ও গরম লোহার রড ঢুকিয়ে নির্যাতন শ্বশুরের

নিজস্ব প্রতিনিধি: ফাঁকা ঘরে ঝাঁপিয়ে পড়েছিল এক অপরিচিত যুবক। সেই অপরাধে শ্বশুর বাড়িতে চরম নির্যাতনের শিকার হলেন এক মহিলা। তার গোপনাঙ্গে লঙ্কার গুড়ো দিয়ে দিল শ্বশুর, শাশুড়ি লোহার শিক গরম করে পুড়িয়ে দিল গোপনাঙ্গ ও পা! ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের রায়গড়ে। ওই মহিলা শ্বশুরবাড়ি থেকে পালিয়ে আসার পর পুলিশে অভিযোগ জানান। ধর্ষণ, নির্যাতন সহএকাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত ১৩ ডিসেম্বর ওই মহিলা যখন বাড়িতে ছিলেন, তখন পরিচিত এক যুবক এসেছিলেন স্টিম মেশিন চাইতে। পরিচিত হওয়ায় দরজা খুলে মহিলা বলেছিলেন যে দরজার পাশেই মেশিন রাখা আছে, সে যেন নিয়ে নেয়। এদিকে সুযোগ বুঝেই ওই যুবক দরজা বন্ধ করে মহিলার উপরে ঝাঁপিয়ে পড়ে। সম্মান রক্ষা করতে মহিলা প্রাণপণে চিৎকার করতে থাকেন। সেই চিৎকার শুনে ছুটে আসে তার ননদ । তাকে দেখে অভিযুক্ত যুবক পালিয়ে যায়।

এরপরই ঘটে এক নারকীয় ঘটনা। ননদ তার মা-বাবা, অর্থাৎ ওই মহিলার শ্বশুর-শাশুড়িকে যৌন হেনস্থার ঘটনা জানায়। পুত্রবধূর পাশে দাঁড়ানোর বদলে তারা ওই মহিলাকেই দোষারোপ করতে থাকে। পোশাক খুলিয়ে, নগ্ন করে মারধর শুরু হয়। এমন বেধড়ক মারধর করে যে ওই মহিলা সংজ্ঞা হারান।

পরের দিনও চলে সেই অত্যাচার । ফের তাকে নগ্ন করে মারধর করা হয়। মহিলার শ্বশুর তার গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ভরে দেন। তার শাশুড়ি লোহার রড গরম করে এনে গোপনাঙ্গে ঢুকিয়ে দেন। পায়ের থাই ও শরীরের অন্যান্য অংশও পুড়িয়ে দেন। ওই অবস্থায় তাকে রাস্তায় ফেলে রাখেন। স্থানীয় এক বাসিন্দা দেখতে পেয়ে, মহিলার বাপের বাড়িতে খবর দেন।

তৃতীয় দিনে ওই মহিলার স্বামী ও শ্বশুর তাকে বাইকে করে নিয়ে পুলিশ স্টেশনের কাছে ফেলে দিয়ে আসে। ওই মহিলা কোনওমতে নিজের বাড়িতে পৌঁছন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই হেনস্থাকারী যুবক, স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে পুলিশের কাছে মামলা দায়ের করেন মহিলা।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ