আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গায়ের জোরে মহাকালের গর্ভগৃহে ঢুকে বিতর্কে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ছেলে

নিজস্ব প্রতিনিধিঃ উজ্জয়িনীর  মহাকাল মন্দিরে নিয়ম লঙ্ঘন করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে এবং সাংসদ শ্রীকান্ত শিন্ডের স্ত্রী এবং আরও কয়েকজন । এনারা সকলে মিলে ঢুকে পড়লেন মন্দিরের গর্ভগৃহে। বৃহস্পতিবার সন্ধ্যায় এমন ঘটনা ঘটেছে বলে খবর। ইতিমধ্যেই এই খবর ছড়িয়ে পড়তেই সরব হয়েছে বিরোধী শিবির।

কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, ক্ষমতার নেশায় মত্ত বিজেপি নেতারা । তাই প্রকাশ্যে চলছে নিয়ম লঙ্ঘনের ঘটনা। কংগ্রেস বিধায়ক মহেশ পারমার জানিয়েছেন, ‘ যেখানে সাধারণ মানুষরা দূর থেকে দর্শন করছে সেখানে ভিআইপিরা অনুমতি ছাড়াই প্রবেশ করছেন গর্ভগৃহে। এটা শুধু নিয়মের লঙ্ঘনই নয়, মন্দিরের বিশ্বাসযোগ্যতা নিয়েও উঠছে  প্রশ্ন।‘ শুধু তাই নয় কার নির্দেশে মন্দিরের মধ্যে নিয়ম ভাঙা হচ্ছে, তা নিয়ে শুরু হয়েছে জোর কদমে চর্চা।  তবে এখন পর্যন্ত এই ঘটনা প্রসঙ্গে  মহারাষ্ট্রের সরকারের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ভিড় নিয়ন্ত্রণে আনতে ২০২৩ সাল থেকে মহাকাল মন্দিরে গর্ভগৃহে ঢোকার ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। শুধুমাত্র পুরোহিত, সাধু মহন্ত এবং কিছু নির্বাচিত মন্ত্রীরা ঢুকতে পারেন মন্দিরের গর্ভগৃহে । তবে বারবার ভিআইপিরা নিয়ম ভেঙে ঢুকে পড়েছেন গর্ভগৃহে। পর পর চার ঘটেছে এমন ঘটনা। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো কঠোর ব্যবস্থা নেয়নি মন্দির প্রশাসন। আর তা নিয়েই উঠছে প্রশ্ন।

Published by:

Share Link:

More Releted News:

‘জিনা মুশকিল কর দিয়া’, আত্মঘাতী হওয়ার আগে ফোনে বাবাকে বলেছিলেন বিচারক

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ