চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Maharastra Crisis: অশান্তির আশঙ্কায় মুম্বইতে ১০ জুলাই পর্যন্ত ১৪৪ ধারা

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শিবসেনা বিধায়কদের (Shiv Sena) একাংশের বিদ্রোহে রাজনৈতিক পারদ ক্রমশই চড়ছে। বিশ্বাসঘাতক বিধায়কদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে শিবসৈনিকরা (Shiv Shainik)। ইতিমধ্যেই কল্যাণ সহ একাধিক জায়গায় বিদ্রোহী বিধায়কদের দফতর ভাঙচুর শুরু করেছেন ক্ষুব্ধ সৈনিকরা। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য শনিবার দুপুরেই মুম্বইতে (Mumbai) জারি হয়েছে ১৪৪ (144) ধারা। আগামী ১০ জুলাই পর্যন্ত বাণিজ্যনগরীতে ১৪৪ ধারা জারি থাকবে। সব রাজনৈতিক দলের কার্যালয়ের (All political Party Office) পাশাপাশি মন্ত্রী (Minister), বিধায়ক (MLA), সাংসদদের (MP) বাড়িতে বাড়তি নিরাপত্তা মোতায়েন করার নির্দেশ দিয়েছেন মুম্বইয়ের পুলিশ কমিশনার (Mumbai Police Commissioner)।

এদিন সকালেই অবশ্য অশান্তির আশঙ্কায় বিদ্রোহী শিবসেনা নেতা (Rebel Shiv Sena Leader) একনাথ শিন্ডের (Eknath Shinde) খাসতালুক থানেতে (Thane) ১৪৪ ধারা জারি করেছেন সেখানকার জেলাশাসক (District Magistrate)। এক নির্দেশে বলা হয়েছে, ‘আগামী ৩০ জুন পর্যন্ত জেলাজুড়ে সমস্ত রাজনৈতিক মিছিল বন্ধ রাখতে হবে। লাঠি কিংবা আগ্নেয়াস্ত্র হাতে কাউকে প্রকাশ্যে দেখা গেলে গ্রেফতার করা হবে। সেই সঙ্গে পোস্টার এবং কুশপুতুল দাহও নিষিদ্ধ ঘোষণা করা হল।’

অন্যদিকে অসমের গুয়াহাটির হোটেল থেকে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে (CM Uddhav Thackeray) চিঠি দিয়ে বিদ্রোহী (Rebel) ৩৮ শিবসেনা বিধায়কের পরিবারের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছেন একনাথ শিন্ডে (Eknath Shinde)। চিঠিতে তিনি লিখেছেন, ‘হিংসার বশবর্তী হয়ে ৩৮ শিবসেনা বিধায়কের পরিবারের নিরাপত্তা তুলে নিয়েছে রাজ্য পুলিশ। মুখ্যমন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব প্রত্যেক নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা। ফলে আপনি প্রত্যেক বিধায়কের পরিবারকে নিরাপত্তা দিন।’

Published by:

Share Link:

More Releted News:

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

চার বছরের মেয়েকে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

মিরাটে ২৮ কুইন্ট্যাল ভেজাল পনির উদ্ধার, গ্রেফতার দুই ভাই

‘ভালবাসি বলে প্রিয় অভিনেতার হাতে দেশের দায়িত্ব তুলে দিতে পারি না’, বিজয়কে কটাক্ষ প্রকাশ রাজের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

ভারত ও এশিয়ার ধনীতম ব্যক্তিদের তালিকায় বড় পরিবর্তন! মুকেশ আম্বানি নয়, শীর্ষে কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ