হামলার আশঙ্কা, খাড়গেকে জেড প্লাস নিরাপত্তা দিল শাহি মন্ত্রক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দরজায় কড়া নাড়ছে লোকসভার ভোট। আর ওই ভোটের আগেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে জেড প্লাস শ্রেণির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্রমন্ত্রক। একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টের প্রেক্ষিতেই কংগ্রেস সভাপতিকে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিও আচমকা মোদি সরকার তাঁর প্রতি কেন এমন সদয় হলেন, তা নিয়ে ধন্দে পড়েছেন কংগ্রেস সভাপতি।

দেশে এসপিজির নিরাপত্তার পরেই রয়েছে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা। এখন থেকে খাড়গেকে সব সময়ে ঘিরে থাকবেন ৫৮ জন সশস্ত্র নিরাপত্তা রক্ষী। তারা সবাই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বা সিআরপিএফের জওয়ান এবং আধিকারিক। তাছাড়া ৬ জন ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিকও পাবেন তিনি। সেই সঙ্গে কংগ্রেস সভাপতির বাসভবনে ছয় স্তরীয় নিরাপত্তা ব্যারিকেড তৈরি করা হবে। ব্যক্তিগতভাবে চড়ার জন্য বুলেটপ্রুফ গাড়িও পাবেন। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, আরএসএসের সরসঙ্ঘচালক মোহন ভাগবত-সহ দেশের একাধিক বিশিষ্ট ব্যক্তিরা জেড প্লাস নিরাপত্তা পান।

২০১৯ সালের আগে প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য হওয়ার কারণে এসপিজি নিরাপত্তা পেতেন সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধিরা। কিন্তু দ্বিতীয়বার মোদি সরকার ক্ষমতায় আসার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পান অমিত শাহ। আর দায়িত্ব নিয়েই তিনি গান্ধি পরিবারের উপর থেকে এসপিজি নিরাপত্তা প্রত্যাহার করে নেন। পরিবর্তে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা বরাদ্দ করেন।

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

অনুমতি ছাড়াই নাম-ছবি ব্যবহার, আমেরিকার সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটির মামলা ঠুকলেন উর্বশী

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

শ্রাদ্ধানুষ্ঠান চলাকালীন বিপত্তি, নদীতে ডুবে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের