লখিমপুরে মৃত কৃষকদের বাড়িতে পাঁচ সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছেন মমতা

তিনটি গাড়ি পুড়িয়ে দেয় কৃষকেরা। এখনও পর্যন্ত টিকুনিয়াতে আন্দোলন চালাচ্ছেন কৃষকেরা

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরি অঞ্চলে টিকুনিয়ায় একটি অনুষ্ঠান ছিল। সেখানেই মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের। আর সেই কারণেই কালো পতাকা নিয়ে কেন্দ্রের তিন কালা কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর কথা ছিল কৃষকদের। কিন্তু সেই বিক্ষোভ সমাবেশে ভন্ডুল করতে বড়সড় দুর্ঘটনা ঘটাল বিজেপি নেতার গুণধর পুত্র। কৃষকদের মিছিলের মধ্যে গাড়ি চালিয়ে দু’জন কৃষককে হত্যা করেছে বিজেপি নেতা তথা স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র। আর এই ঘটনায় কড়া নিন্দা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি জানিয়েছেন, ‘লখিমপুর খেরিতে যে পাশবিক অত্যাচার কৃষকদের উপর হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই। বিজেপির দেশের কৃষকদের প্রতি আচরণ দেখে আমি মর্মাহত। তৃণমূলের পাঁচ সাংসদ দলের প্রতিনিধিরা আগামিকাল মৃত কৃষকদের বাড়ি যাবে দেখা করতে। কৃষকদের পাশে সবসময় রয়েছি আমরা।’

জানা গিয়েছে, কেন্দ্রের আনা তিন কালা কৃষি আইনের বিরুদ্ধে এমনিতেই আন্দোলন চালাচ্ছে কৃষকেরা। যার আঁচ পড়েছে উত্তরপ্রদেশেই। আগামী বছরে উত্তরপ্রদেশে নির্বাচন। আর এই কারণেই উত্তাপ বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে কৃষকদের। তাই ছোট থেকে ছোট ঘটনাতেও আন্দোলন বা বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকেরা। সেইমতোই আজ বিজেপির অনুষ্ঠানে উপ-মুখ্যমন্ত্রীকে আনতে যাওয়ার সময় কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। তখনই আন্দোলনরত কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন। জানা গিয়েছে চারজন কৃষকের মৃত্যু হয়েছে এই ঘটনায়।

কিন্তু সকলেই জানা সত্বেও বিজেপি নেতার ছেলে হওয়ার জন্য কেউ গ্রেফতার বা আটক করার সাহস দেখায়নি। আর এই ঘটনায় বেজায় ক্ষুদ্ধ হয়ে যায় কৃষকেরা। তিনটি গাড়ি পুড়িয়ে দেয় কৃষকেরা। এখনও পর্যন্ত টিকুনিয়াতে আন্দোলন চালাচ্ছেন কৃষকেরা।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ