ভারতে চিকিৎসা করাতে এসে পাচার চক্রের খপ্পরে বহু বাংলাদেশি কিডনি হারিয়েছেন

ভারতে চিকিৎসা করাতে এসে প্রায় ৫০ থেকে ৬০ জন বাংলাদেশী কিডনি পাচার চক্রের খপ্পরে পড়ে নিজেদের কিডনি খুইয়ে বসে আছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিন বাংলাদেশ(Bangladesh) থেকে এদেশে(India) চিকিৎসা করাতে আসেন বহু বাংলাদেশী। চিকিৎসা করিয়ে তাঁরা আবার নিজ দেশে ফেরতও চলে যান। তাঁরা মূলত আসেন কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, ভেলোর, বেঙ্গালুরুর মতো জায়গায় চিকিৎসা করানোর জন্য। কিন্তু এবার এক ভয়ঙ্কর ঘটনা সামনে চলে এসেছে। জানা গিয়েছে, ভারতে চিকিৎসা করাতে এসে প্রায় ৫০ থেকে ৬০ জন বাংলাদেশী কিডনি পাচার চক্রের(Kidney Trafficking Cycle) খপ্পরে পড়ে নিজেদের কিডনি খুইয়ে বসে আছেন। সম্প্রতি দিল্লিতে পুলিশ(Delhi Police) এক মহিলা চিকিৎসককে গ্রেফতার(Woman Doctor Arrested) করার পরে সেই ঘটনা সামনে চলে এসেছে। ওই মহিলা চিকিৎসক সহ এই ঘটনায় আরও ৩জন বাংলাদেশী গ্রেফতার হয়েছে এই চক্র সামনে আসার পরে।

জানা গিয়েছে, দিল্লিতে গ্রেফতার হওয়া মহিলা চিকিৎসকের নাম ডা. বিজয়া কুমারী। তিনি ১৫ বছর আগে দিল্লির ইন্দ্রপ্রস্থ এলাকায় থাকা অ্যাপোলো হসপিটালে একজন জুনিয়র চিকিৎসক হিসাবে যোগ দিয়েছিলেন। তিনি কোনওদিনই ওই হাসপাতালের বেতনভুক চিকিৎসক ছিলেন না। তাঁকে টাকা দেওয়া হতো Fee-for-Service বেসিকে। দিল্লি পুলিশ জানতে পেরেছে এই বিজয়া কুমারী একটি কিডনি পাচার চক্রের হয়ে কাজ করে গিয়েছেন বিগত কয়েক বছর ধরে। শুধুমাত্র নয়ডার বুকে এই মহিলা ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত ১৫-১৬টি কিডনি অপারেশন করেছিলেন। আর সেই সব অপারেশন হয়েছিল দিল্লিরই নয়ডা এলাকায় থাকা একটি বেসরকারি নার্সিংহোম যথার্থ হাসপাতালে। যদিও সেই হাসপাতালের তরফে জানানো হয়েছে, বিজয়া সেখানে Visiting Consultant হিসাবে কাজ করতেন। তবে তিনি গ্রেফতারির আগের ৩ মাসে সেখানে মাত্র একটি অপারেশনই করেছিলেন। আর সেই রোগী ছিল তাঁর পরিচিত। তিনিই তাঁকে নিয়ে এসেছিলেন। যথার্থ হাসপাতালের কোনও রোগীকে তাঁর হাতে দেওয়া হয়নি চিকিৎসার জন্য।

দিল্লি পুলিশ এই ঘটনায় জানতে পেরেছে যে গোটা চক্রটি বাংলাদেশ থেকে কিডনি ডোনারদের জোগাড় করত ও মেডিকেল ট্যুরিজিমের ভিসাতে তাঁদের এদেশে নিয়ে আসতো। রাখা হত দিল্লির পাশে থাকা একটি গ্রামের মধ্যেকার ফ্ল্যাটে। যারা এদের থেকে কিডনি পেয়েছিল তারা এক একটি কিডনির জন্য ৩০ লক্ষ টাকা করে দাম দিয়েছিল। এর মধ্যে বিজয়া পেতেন এক একটি অপারেশনের জন্য ৩ লক্ষ টাকা। এর বাইরে ডোনারা পেতেন ৫ লক্ষ টাকা। কিন্তু মজার কথা এই ডোনারদের একবারও বলা হতো না যে তাঁদের কিডনি কেটে নেওয়া হবে। বলা হতো কিডনির টেস্ট করতে নেফ্রন নেওয়া হবে। সেই ফাঁদেই তাঁরা কিডনি হারিয়ে বসে থাকতেন। বাংলাদেশে ফিরে গিয়ে তাঁরা বুঝতে পারতেন তাঁদের শরীর থেকে কিডনি কেটে নেওয়া হয়েছে। সেই সূত্রেই বাংলাদেশে অভিযোগ দায়ের হওয়ায় সেখানে ২জন গ্রেফতার হয়। বাংলাদেশ পুলিশ থেকেই দিল্লি পুলিশকে গোটা বিষয়টি জানানোর পরে তাঁদের হাতে বিজয়া গ্রেফতার হন। এই চক্রটি রীতিমত বাংলাদেশ হাইকমিশনের ভুয়ো নথি তৈরি করে গোতা চক্রটি চালাতো।

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের