ফের ছত্তিশগড়ে খতম মাওবাদী

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষের ঘটনা ঘটল। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে খতম হয়েছে এক মাওবাদী। সেইসঙ্গে এক নিরাপত্তারক্ষীরও মৃত্যু হয়েছে। এর আগেও বহুবার ছত্তিশগড়ের জঙ্গলে অনেক মাওবাদীরই মৃত্যু হয়েছে।

নির্দিষ্ট সূত্র মারফত খবর পেয়ে এদিন সকালে ছোটেবেথিয়া পুলিশ স্টেশন এলাকার হিদুর গ্রামে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা। তল্লাশি অভিযান চলাকালীন মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়ে যায়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছত্তিশগড় পুলিশের কনস্টেবল রমেশ কুরেথির মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, এই ঘটনায় এক মাওবাদীরও মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে মাওবাদীর সঙ্গে থাকা একটি একে ৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে। এদিন সারাদিন ধরেই এলাকায় তল্লাশি অভিযান চলে। আর কোনও মাওবাদী এলাকায় লুকিয়ে রয়েছে কিনা তা খুঁজে বের করতেই এই তল্লাশি অভিযান চালানো হয়।

এর আগে ২০২১ সালে মাওবাদী আক্রমণের মুখে পড়ে ছত্তিশগড়ের বাস্তার এলাকায় ২৩ জন জওয়ানের মৃত্যু হয়েছে। ২৩ জন জওয়ানের মৃত্যুর পর ছত্তিশগড়ের বিভিন্ন এলাকায় দফায় দফায় তল্লাশি অভিযান চলতে থাকে। ২০২৩ সালে সুকমা ও বিজাপুর জেলার বাস্তার এলাকায় ছয় জন মাওবাদীর মৃত্যু হয়েছিল। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিল। সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হয়েছিলেন। এরপরও মাওবাদীদের হঠাতে তল্লাশি অভিযান থামেনি ছত্তিশগড়ের জঙ্গলে।

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর