দিল্লির থানায় আত্মসমর্পণ সংসদ হানার মূলচক্রী ললিতের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হন্য হয়ে খুঁজে বেরিয়েও অমিত শাহের অধীনস্ত দিল্লি পুলিশ ৩০ ঘন্টায় টিঁকি খুঁজে পায়নি তাঁর। নাটকীয়ভাবে বৃহস্পতিবার রাতেই রাজধানীর কর্তব্যপথ থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন সংসদ হানার মূল পরিকল্পনাকারী ললিত ঝা ওরফে মাস্টারমশাই। আত্মসমর্পণের পরেই তাঁকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন দিল্লি পুলিশের পদস্থ আধিকারিকরা। আজ শুক্রবারই আদালতে পেশ করে ললিতকে নিজেদের হেফাজতে চাইবে দিল্লি পুলিশ।

গত বুধবারই সংসদ চলাকালীন লোকসভার দর্শক গ্যালারি থেকে সাংসদদদের বসার জন্য নির্ধারিত আসনে ঝাঁপিয়ে পড়েছিলেন দুই যুবক। কর্নাটকের মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিমহার অতিথি হয়েই লোকসভার দর্শক গ্যালারিতে পৌঁছে গিয়েছিলেন দুজনে। সাংসদ আসনে ঝাঁপিয়ে পড়েই রং বোমা ছুঁড়তে থাকেন দুজনে। নিমিষেই শোরগোল পড়ে যায়। জঙ্গি হানার আশঙ্কায় প্রাণ নিয়ে ছুটে পালান সাংসদদের অধিকাংশ। শেষ পর্যন্ত অবশ্য দুই হানাদার মনোরঞ্জন ডি এবং সাগর শর্মাকে পাকড়াও করে নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেন সাংসদরা। লোকসভার ভিতরে যখন দুই যুবক হানা দিয়েছিল, ঠিক সেই সময় সংসদের বাইরেও নীলম ও আনমোল শিন্ডে নামে দুই যুবক-যুবতী ‘তানাশাহি নেহি চলেগি’ শ্লোগান দিয়ে বিক্ষোভ দেখান এবং রং বোমা ছোড়েন। তাদেরও পাকড়াও করা হয়।

চার জনকে সংসদ মার্গ থানায় নিয়ে গিয়ে জেরা করে দিল্লি পুলিশের গোয়েন্দারা জানতে পারেন, সংসদের নিরাপত্তা লঙ্ঘন করে বিক্ষোভ দেখানোর মূল পরিকল্পনাকারী ললিত ঝা। গুরুগ্রামের ৭ নম্বর সেক্টরের হাউজিং বোর্ড কলোনির এক বাড়িতে ঘাঁটি গেড়েই গোটা পরিকল্পনা করা হয়েছে। ওই দিন সন্ধ্যাতেই গুরুগ্রামের বাড়ি থেকে বিক্কি শর্মা ও তার স্ত্রীকে আটক করা হয়। ললিতের খোঁজে ব্যাপক তল্লাশি শুরু করে দিল্লি পুলিশের একাধিক টিম। যদিও সংসদ হানার মূলচক্রী অধরাই থেকে গিয়েছিল। বিভিন্ন সংবাদমাধ্যমে ছবি প্রকাশের পরেই লুকিয়ে থাকা অসম্ভব বলে বুঝতে পেরে রাতে কর্তব্যপথ থানায় গিয়ে ধরা দেন ললিত ঝা। আদতে বিহারের বাসিন্দা হলেও কলকাতায়ও কিছুদিন ঘাঁটি গেড়েছিলেন তিনি।

স্বাধীনতা দিবসের দুপুরে পাতে রাখুন নেতাজির প্রিয় পদ ‘পালং শাকের বাটি চচ্চড়ি’

কলকাতা বিমানবন্দরে ধুন্ধুমার, যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে দেরি বিমানের, বিক্ষোভ যাত্রীদের

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

নানুরে বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান ও হুমকি চিঠি, চাঞ্চল্য এলাকায়

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি! হিমাচলের সিরমৌরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ৪, আহত ৯

দক্ষিণ কলকাতায় পরপর ট্রান্সফরমার বিকল,লিফট-পাম্প অচল, বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল বাসিন্দারা

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার

আদ্যাপীঠে আরতি করে আদ্যা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী, সেবা করলেন গোমাতার

‘রাখে হরি, মারে কে’, কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত মহিলা