ইন্দোরে নোটায় ভোট পড়ল এক লাখেরও বেশি

Share:

নিজস্ব প্রতিনিধি : ইন্দোর লোকসভা কেন্দ্রে নোটায় ভোট পড়ল এক লক্ষেরও বেশি। এর আগে নোটায় ভোট এত বেশি পড়েনি। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী শেষ মুহূর্তে তাঁর প্রার্থী পদ প্রত্যাহার করে নিয়েছিলেন। এরপর নোটায় ভোট দেওয়ার জন্য প্রচার করেছিল কংগ্রেস। এবার ভোটে বিজেপির বিরুদ্ধে নোটায় ভোট বেশি পড়ল।

দেখা গিয়েছে, এই কেন্দ্রে বিজেপি প্রার্থী শঙ্কর লালবানি ৯ লক্ষ ৫০ হাজার ভোট পেয়েছেন। অন্যদিকে বহুজন সমাজ পার্টির ৪০ হাজার ভোট পেয়েছেন। তবে বহুজন সমাজ পার্টিকে ছাপিয়ে এগিয়ে গিয়েছে নোটার ভোট। নোটায় ভোট পড়েছে ১ লক্ষ ৬৫ হাজার।

উল্লেখ্য, ইন্দোর লোকসভা কেন্দ্রে এবারে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন অক্ষয় কান্তি বম। কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েও তা প্রত্যাহার করে নেন কংগ্রেস প্রার্থী। কংগ্রেস প্রার্থী নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় জেতার জন্য রাস্তা পরিষ্কার হয়ে যায় বিজেপির। কিন্তু বিজেপিকে সহজে জিততে দেয়নি কংগ্রেস। নোটার পক্ষে যাতে ভোট দেওয়া হয় তার জন্য ব্যাপক প্রচার চালানো হয় কংগ্রেসের তরফে। জানা যায়, কংগ্রেস প্রার্থী অক্ষয় কান্তি বম বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন। গত ২৫ এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কংগ্রেস প্রার্থী। এরপর ২৯ এপ্রিলের আগেই মনোনয়নপত্র তুলে নিয়েছিলেন তিনি।

 

 

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন