মুম্বইয়ের মাউন্ট মেরি চার্চে হামলার হুমকি লস্কর-ই-তৈয়বার

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করার পাশাপাশি গির্জার নিরাপত্তাও বাড়িয়েছে মুম্বই পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বছর শেষের মুখে এসে ফের বাণিজ্যনগরী মুম্বইতে হামলা চালানোর হুমকি দিল পাক মদতপুষ্ঠ জঙ্গি সংগঠন লস্কর–ই-তৈয়বা। শুক্রবার মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত বিখ্যাত মাউন্ট মেরি গির্জা কর্তৃপক্ষের কাছে ইমেল পাঠিয়ে হামলা চালানোর হুমকি দিয়ে জঙ্গি সংগঠনটি। হুমকি পাওয়ার পরেই  শোরগোল শুরু হয়েছে। ইতিমধ্যেই হামলার হুমকি পাওয়ার কথা জানিয়ে মুম্বই পুলিশের দ্বারস্থ হয়েছে গির্জা কর্তৃপক্ষ। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করার পাশাপাশি গির্জার নিরাপত্তাও বাড়িয়েছে মুম্বই পুলিশ।

টেররিস্ট অ্যাট দ্য রেট জিমেল ডটকম নামে এক ইমেল ঠিকানা থেকে ওই হুমকি মেল এসেছে পুলিশ জানতে পেরেছে। ওই ইমেল অ্যাডড্রেসের যাবতীয় তথ্য সংগ্রহের জন্য সাইবার বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছেন মুম্বইয়ের পুলিশ কমিশনার। যদিও প্রথম হুমকি মেলের পরে ওই একই ঠিকানা থেকে আরও একটি মেল এসেছে গির্জা কর্তৃপক্ষের কাছে। দ্বিতীয় মেলে একজন ভদ্রমহিলা প্রথম হুমকি মেল পাঠানোর জন্য ক্ষমা চেয়েছেন। তিনি তাতে জানিয়েছেন, ‘প্রথম হুমকি মেল তাঁর মানসিক বিকারগ্রস্ত সন্তান পাঠিয়েছিলেন। ওই মেলকে যেন গুরুত্ব দেওয়া না হয়।’ দ্বিতীয় মেল নজর ঘোরানোর জন্য করা হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, বান্দ্রার মাউন্ট মেরি গির্জায় প্রতিদিনই অসংখ্য পর্যটক হাজির হন। বড়দিন থেকে শুরু করে নিউ ইয়ার পর্যন্ত কার্যত গির্জায় দর্শক ও পর্যটকদের তিল ধারনের জায়গা থাকে না। যদি কোন জঙ্গি হামলা হয় তাহলে বড়সড় প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা থাকছে। তাই কোনও ঝুঁকি নিতে রাজি হচ্ছেন না মুম্বই পুলিশের শীর্ষ আধিকারিকরা।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ