শেয়ারহোল্ডারদের অনুমোদনে রিলায়েন্সের বোর্ডে যুক্ত আম্বানি সন্তানেরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রিলায়েন্সের পরিচালন বোর্ডে যুক্ত হওয়ার অনুমোদন পেলেন আম্বানি সন্তানেরা। কোম্পানির শেয়ারহোল্ডারদের অনুমোদনে ইশা, আকাশ, অনন্ত আম্বানি নন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে বোর্ডে নিয়োগ হলেন। শুক্রবার স্টক এক্সচেঞ্জের ফাইলিংয়ে এই তথ্য জানানো হয়েছে।  

আম্বানি সন্তান ইশা এবং আকাশ বোর্ডে নিযুক্ত হওয়ার জন্য ৯৮ শতাংশের বেশি ভোট পেয়েছেন।  অনন্ত ৯২.৭৫ শতাংশ ভোট পেয়েছেন।  বিগত কয়েক বছর ধরেই তাঁরা রিলায়েন্সের মূল ব্যবসায় নেতৃত্ব ও পরিচালনায় ঘনিষ্ঠভাবে জড়িত।  মুকেশ আম্বানি তাঁর তিন সন্তান, ইশা, আকাশ এবং অনন্তের প্রতি আস্থা প্রকাশ করেছেন।

মুকেশ আম্বানি জানিয়েছেন,  তিনি তার সভাপতিত্বের পরবর্তী পাঁচ বছর তাঁদের ডিজিটাল, কনজিউমার এবং সবুজ এনার্জিতে রূপান্তরিত করার দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত করবেন।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ করা ঈশা আম্বানি খুচরো ব্যবসা রিলায়েন্স রিটেইলের দায়িত্ব সামলাচ্ছে। টেলিকম ব্যবসা জিও-এর ব্যাটন সামলাচ্ছে আকাশ আম্বানি। অনন্ত আম্বানি সামলাচ্ছেন এনার্জি এবং রিনিউবেল এনার্জির ব্যবসা।

চলতি বছর অগস্টে এজিএমে কোম্পানির বোর্ডে ছেলে আকাশ ও অনন্ত এবং মেয়ে ঈশাকে নিযুক্ত করার ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানি। শেয়ারহোল্ডারদের কাছে চিঠি পাঠানো হয় অনুমোদনের জন্য।  অন্যদিকে রেগুলেটরকে দেওয়া তথ্যে কোম্পানির তরফে জানানো হয়েছিল, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বোর্ড থেকে সরে দাঁড়াচ্ছেন নীতা আম্বানি।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান