চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘তোমার জন্য প্রথম স্ত্রী ছেড়ে গিয়েছে’, দ্বিতীয় স্ত্রী’র সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটাল যুবক

নিজস্ব প্রতিনিধি: প্রথম স্ত্রী ছেড়ে চলে যাওয়ার জন্য দ্বিতীয় স্ত্রীকে দায়ী করলেন এক যুবক। শুধু তাই নয় এই কারণের জন্য দ্বিতীয় স্ত্রীকে খুন করার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। ঘটনা সামনে আসতেই স্তম্ভিত হয়েছেন স্থানীয়রা। বিষয়টিকে ঘিরে এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য।   

ঘটনাটি ঘটেছে গুজরাতের মোরবি জেলার টাঙ্কারার লাজাই গ্রামের কাছে। জানা গিয়েছে, পারিবারিক কলহের জেরে এক ব্যক্তি তার দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে এবং ঝোপের মধ্যে দেহ ফেলে দেয়। পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে।  অভিযুক্ত সঞ্জয়, শকুবেন নামে এক মহিলাকে পুনরায় বিয়ে করেছিলেন। স্থানীয় সূত্রে খবর, সঞ্জয়ের দ্বিতীয় বিয়ের কারণে তার প্রথম স্ত্রী গঙ্গা সন্তানদের নিয়ে তাকে ছেড়ে চলে যান। তারপর থেকেই পরিবারে ক্রমাগত বিবাদ দেখা দেয়। এই বিষয় নিয়ে সঞ্জয় এবং শকুবেনের মধ্যে প্রায়ই তর্ক হতো। ঘটনার রাতে, সঞ্জয়ের প্রথম স্ত্রীকে নিয়ে দুজনের মধ্যে তর্ক হয়। সঞ্জয় শকুবেনকে বলে, “তোমার জন্যই আমার প্রথম স্ত্রী আমাকে ও আমার সন্তানদের ছেড়ে চলে গিয়েছে।” বিতর্ক এমন পর্যায়ে পৌঁছায় যে, রাগের মাথায় সঞ্জয় একটি ভারী বস্তু দিয়ে শকুবেনের মাথায় আঘাত করে। গুরুতর আঘাতের কারণে শকুবেন ঘটনাস্থলেই মারা যান। হত্যার পর অভিযুক্ত দেহ লুকিয়ে ফেলার পরিকল্পনা করে। 

আরও পড়ুন: মোদির সভায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ২ বিজেপি কর্মী, ভর্তি হাসপাতালে

পুলিশের মতে ঘটনার পরেরদিন সঞ্জয় তার ছেলে সাহিলকে ঘটনাটি সম্পর্কে জানায় এবং তাকে সঙ্গে যেতে বলে। শুধু তাই নয়, সঙ্গে না গেলে তাকে মেরে ফেলার হুমকিও দেয়।   সাহিল ভয় পেলেও সে তার বাবার সঙ্গে যায়নি, বরং দূর থেকে পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করে। পরে সাহিল তার বাবাকে  দেহটি একটি রিকশায় করে লাজাই গ্রামের কাছে ভীমনাথ মন্দিরের সামনের বাঁধের দিকে নিয়ে যেতে এবং বাবলা ঝোপের মধ্যে ফেলে দিতে দেখে। সাহিলই পুলিশকে ঘটনাটি জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ছেলের অভিযোগের ভিত্তিতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত সঞ্জয়কে  গ্রেফতার করা হয়েছে।  

Published by:

Share Link:

More Releted News:

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

যুদ্ধ শেষ হলেও ভারতে জ্বালানি সঙ্কট মিটতে সময় লাগতে পারে ৪ বছর

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ