এই মুহূর্তে

মহারাষ্ট্রে কংগ্রেস-উদ্ধব সেনার সঙ্গে জোট নিয়ে বড় সড় ইঙ্গিত শরদ পওয়ারের

নিজস্ব প্রতিনিধি, অমরাবতী: দলে ভাঙন নিয়ে জোর চর্চার মধ্যেই মহা বিকাশ আঘাড়ি জোটের কার্যত মৃত্যুঘন্টা বাজিয়ে দিলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। আজ সোমবার অমরাবতীতে এক সাংবাদিক সম্মেলনে্ মহা বিকাশ আঘাড়ি জোটের ভবিষ্যত নিয়ে জল্পনা বাড়িয়ে তিনি বলেন, ‘আজ আমরা মহা বিকাশ আঘাড়ি জোটে রয়েছি। ২০২৪ সালের লোকসভা ভোটে মহা বিকাশ আঘাড়ি জোটে থাকব কিনা তা নিয়ে এই মুহুর্তে কিছু বলা সম্ভব নয়।’ পওয়ারের মন্তব্য নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

গত কয়েকদিন ধরেই মরাঠা রাজনীতিতে নয়া সমীকরণ তৈরির ইঙ্গিত মিলতে শুরু করেছে। এনসিপি বিধায়কদের একাংশকে ভেঙ্গে নিয়ে অজিত পওয়ার বিজেপির সঙ্গে হাত মেলাতে পারেন বলে জোর চর্চা শুরু হয়েছে। ইদানিং এনসিপির কর্মসূচি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছেন শরদ পওয়ারের ভাইপো। তবে অজিতকে শিবিরে টানা নিয়ে বিজেপিকে পরোক্ষে হুমকি দিয়েছে শিন্ডেসেনা। দলের মুখপাত্র সঞ্জয় শিরাসত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শরদের ভাইপোকে এনডিএ’তে নিলে জোট সরকার ছেড়ে বেরিয়ে যাবে শিন্ডে সেনা।’ উদ্ধব সেনার মুখপাত্র সঞ্জয় রাউত দাবি করেছেন, ‘একনাথ শিন্ডে সরকারের মৃত্যু পরোয়ানা তৈরি হয়ে গিয়েছে। ১৫-২০ দিনের মধ্যেই সরকারের পতন ঘটবে।’

এদিন অমরাবতীকে সাংবাদিক সম্মেলন করেন শরদ পওয়ার। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এনসিপি মহা বিকাশ আঘাড়ি জোটের অংশীদার হিসেবে ভোটে লড়বে কিনা জানতে চাইলে রহস্যে ভরা জবাব দেন মরাঠা স্ট্রংম্যান। তাঁর কথায়, ‘এই মুহুর্তে এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। আসন বন্টন সহ বেশ কিছু বিষয় নিয়ে এখনও জোটে কথা শুরু হয়নি। ফলে বলা সম্ভব নয়, মহা বিকাশ আঘাড়ি জোটের অংশীদার হিসেবে ভোটে লড়ব।’

Published by:

Share Link:

More Releted News:

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

বিনিয়োগকারীদের জন্য বড় চমক, প্রথমবার বোনাস শেয়ার দিচ্ছে LIC

গুগলের কোটি টাকার চাকরি ছেড়ে দুবাই, কেন এমন সিদ্ধান্ত নিলেন তনু পুরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ