ক্লাস হয়নি প্রায় তিন বছর, বেতন ফেরালেন মাস্টারমশাই

ফিরিয়েছেন প্রায় ২৪ লক্ষ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: শিক্ষকতা (Teaching) যে ব্যবসা নয়, সেটা আরও একবার প্রমাণিত হল। প্রমাণ করে দেখালেন বিহারের মুজফফরপুরের নীতীশ্বর কলেজের (Nitisheswar College) অধ্যাপক (professor) লালন কুমার। তিনি এই সময়ের মধ্যে বেতন (total earnings) হিসেবে যে টাকা পেয়েছেন, সেটা পুরোটাই ফিরিয়ে দিলেন। লালন কুমারের এই পদক্ষেপে বিহারের (Bihar) শিক্ষমকহলের হৈচৈ শুরু হয়েছে। কত টাকা ফিরিয়েছেন, সেটাও বলা দরকার। বেতন পেয়েছিলেন প্রায় ২৪ লক্ষ টাকা। বিশ্ববিদ্যালয় (University) সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে।

লালন কুমার (Lalan Kumar) জানিয়েছেন, ‘আমি বেতন পাই ছাত্র-ছাত্রীদের পড়িয়ে দেওয়ার বিনিময়ে। গত ৩৩ মাস (33 months) বিশ্ববিদ্যালয়ে একদিনের জন্য ক্লাস হয়নি। অথচ প্রতি মাসে আমি নিয়ম করে বেতন পেয়েছি। বিবেকবোধ তাতে সম্মতি দিচ্ছে না। বিবেকবোধ( conscience) বলছে, ক্লাস যখন হয়নি, তখন বেতন, যা আমার প্রাপ্য, সেটা আমি কোনওভাবেই নিতে পারি না। তাই, সে কারণে রেজিস্ট্রারকে (registrar) আমি এই সময়ে বেতন হিসেবে যা পেয়েছি, সেটা পুরোটাই ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। পাশাপাশি এটাও জানিয়ে রাখি, ধরে নেওয়া যাক আগামী পাঁচ (five years) বছরে একদিনের জন্য ক্লাস হয়নি। কিন্তু পাঁচ বছরে আমি না পড়িয়ে বেতন (salary) নিলে ধরে নিতে হবে আমার মধ্যে সেই আমির মৃত্যু হবে।’

কলেজের রেজিস্ট্রার(registrar)  লালন কুমারের প্রশংসায় পঞ্চমুখ। তবে শিক্ষকমহলের একাংশ মনে করছে, অধ্যাপকের এই সিদ্ধান্তে বাকি শিক্ষকরাও বেশ চাপের মধ্যে পড়ে গেলেন। তারা কী করেন, সেটাই এখন দেখার।

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…