‘প্রধানমন্ত্রী অফ ভারত’!রাষ্ট্রপতির পরে এবার বদলে গেল মোদির পরিচয়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জি-২০ সম্মেলনে আগত বিদেশি রাষ্ট্রপ্রধানদের সম্মানে আয়োজিত নৈশভোজের আমন্ত্রণপত্রে দ্রৌপদী মুর্মুকে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ বলে উল্লেখ করা হয়েছিল। যা নিয়ে জাতীয় রাজনীতিতে তুলকালাম পড়ে গিয়েছে। এবার সেই বিতর্কে নতুন করে ইন্ধন জোগাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিচয়। ইন্দোনেশিয়ায় ‘আশিয়ান-ইন্ডিয়া’ সম্মেলনে যোগ দিতে যাওয়া মোদিকে ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ বলে উল্লেখ করেছে বিদেশ মন্ত্রক। অর্থা‍ৎ দেশের নাম ‘ইন্ডিয়া’ মুছে দিতে জোর কদমে ঝাঁপিয়ে পড়েছে কেন্দ্রীয় সরকার।

মঙ্গলবার রাতেই বিজেপির জাতীয় মুখপাত্র সম্বি‍ৎ পাত্র নিজের ‘এক্স’ হ্যান্ডেলে একটি নথি প্রকাশ করেছেন। ওই নথিতে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদি ‘প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া’ নয়, ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ হিসেবেই আশিয়ান-ইন্ডিয়া সম্মেলনে অংশ নিচ্ছেন। আগামিকাল ৭ সেপ্টেম্বর ওই সম্মেলন হওয়ার কথা। বিজেপি মুখপাত্রের ‘এক্স’ হ্যান্ডেলে পোস্ট নিয়ে শোরগোল পড়ে যায়।

চুপ করে বসে থাকেনি কংগ্রেসও। দলের অন্যতম শীর্ষ নেতা তড়িঘড়ি সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে এক পোস্ট করে প্রধানমন্ত্রীকে বিঁধেছেন। কটাক্ষের সুরে তিনি লিখেছেন, ‘মোদি সরকার কতটা বিভ্রান্ত একবার লক্ষ্য করে দেখুন। ২০তম আশিয়ান-ইন্ডিয়া সম্মেলনে অংশ নিচ্ছেন প্রাইম মিনিস্টার অফ ভারত!আসলে এ সব নাটক চলছে তার কারণ বিরোধীরা জোটবদ্ধ হয়েছে এবং ওই জোটের নাম রাখা হয়েছে ইন্ডিয়া।’

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়