বাংলাদেশি সন্দেহে ওড়িশায় আটক বাংলার চার পরিযায়ী শ্রমিক, চিন্তায় ঘুম উড়েছে পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঁথি: ফের বাংলাদেশি সন্দেহে আটক। ঘটনাস্থল ওড়িশা। কটকে ফেরিওয়ালার কাজে নিয়ে যাওয়া পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের কোটবাড়ের চারজনকে আটকে রাখার অভিযোগ উঠেছে। তাঁদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁদের পরিবারের সদস্যরা। দ্রুত চারজনের মুক্তির দাবি জানিয়েছেন। পুলিশ-প্রশাসনের কাছে আবেদনও জানানো হয়েছে।

ওড়িশাও একটি বিজেপি শাসিত রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন, ওড়িশা সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় পরিযায়ী শ্রমিকদের টার্গেট করা হচ্ছে। তাঁদের ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে। মুর্শিদাবাদের সাতজন পরিযায়ী শ্রমিককেও আটক করা হয়েছিল ওড়িশায়। জেলা পুলিশের তৎপরতায় তাঁরা মুক্তি পেয়েছেন। এরপর ভগবানপুরের চারজনকে আটকে রাখার অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, ভগবানপুর থানার কোটবাড়ের বাসিন্দা শেখ সপু, তাঁর দুই ছেলে শেখ সাহেন, শেখ সাবুল ও প্রতিবেশী মতিবুল মহম্মদ স্টিলের ফেরির কাজ করেন ওড়িশায়। কটকের নিশ্চিন্তাকুইলির সুকরপাড়া এলাকায় ঘরভাড়া নিয়ে থাকতেন। তাঁরা। গত মঙ্গলবার থেকে তাঁদের আটকে রাখার অভিযোগ উঠেছে।

পরিবারের অভিযোগ, আধারকার্ড সহ সবরকত নথি দেখানো হলেও কোনও কিছু মানতে চায়নি পুলিশ। এখন ক্রমগাত আতঙ্ক গ্রাস করছে তাঁদের। এখন তাঁরা কী করবেন বুঝতে পারছেন না। তবে বাংলার পুলিশ-প্রশাসনের ওপরে ভরসা রাখছেন তাঁরা।

অভিযোগ, বিজেপিশাসিত রাজ্যগুলি বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে আটক করে রাখছে। তাঁদের কোনও নিরাপত্তা নেই। তাঁদের চিন্তাতেই ঘুম উড়েছে পরিবারের। পুলিশ-প্রশাসনের কাছ থেকে সাহায্যের আবেদন করা হয়েছে।

উল্লেখ্যে, এর আগেও ওড়িশায় উত্তর দিনাজপুর ও মালদার পরিযায়ী শ্রমিকদের আটক করা হয়েছিল। বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহ ১৯জনকে  আটক করা হয়েছিল।

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

ইছামতির স্রোতে ভাঙল বাঁশের সেতু, বিপাকে পড়লেন লক্ষাধিক মানুষ

পার্কিং নিয়ে বচসা! ম্যানেজার সিকিউরিটি কর্মীদের মারে গুরুতর আহত পর্যটক

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি