প্রেমিক ও পথচারীর কাছে ধর্ষণের শিকার তরুণী, তারপরের ঘটনা শুনলে শিউড়ে উঠবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমিকের কাছের ধর্ষণের শিকার তরুণী। পুলিশ জানিয়েছে শুক্রবার, ওড়িশার জগৎসিংহপুর জেলায় ২৩ বছর বয়সী এক তরুণীকে সাহায্যের নাম তাঁরও প্রেমিক ও এক অপরিচিত ব্যক্তি ধর্ষণ করেছে। একই দিনে দুবার আলাদা জায়গায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানো হয় এবং তারপর চারতলা বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। উপর থেকে নীচে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তরুণীর। ঘটনার পরেই পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং তাদের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ এবং খুনের অভিযোগে বিএনএস-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করে।

জগৎসিংহপুরের পুলিশ সুপার অঙ্কিত কুমার ভার্মা বলেছেন, “ঘটনাটি ঘটে ২২ ফেব্রুয়ারি, যখন মহিলা তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে যান, যুবক বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে মন্দিরে আসতে বলেছিল। তবে, সে তাকে একটি নির্জন স্থানে নিয়ে যায়, ধর্ষণ করে এবং রাহামা বাস স্ট্যান্ডে ফেলে চলে যায়। তারপর নির্যাতিতা বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলেন, তখন ঝাড়খণ্ডের আরেকজন অপরিচিট ব্যক্তি যিনি তাঁর মোটরসাইকেলে করে পারাদ্বীপে যাচ্ছিলেন, তিনি অসহায় অবস্থায় মহিলাকে দেখে সাহায্যের প্রস্তাব দেন। তারপর তিনি তাঁকে পারাদ্বীপ শহরের একটি জায়গায় তার ভাড়া করা বাড়ির ছাদে নিয়ে যান এবং আবার ধর্ষণ করেন।” অঙ্কিত কুমার ভার্মা বলেছেন, অভিযুক্ত ধর্ষণ করার পর ওই মহিলাকে বাড়ির ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে তার মৃত্যু হয়। পরের দিন সকালে মহিলার মৃতদেহ পাওয়া যায়। পুলিশ সুপার জানান, তরুণীর ভাই ২৫ ফেব্রুয়ারি পারাদ্বীপ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন, যেখানে তিনি অভিযোগ করেন যে ২২ ফেব্রুয়ারি তার বোনকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি মহিলার মৃতদেহ উদ্ধারের পর একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন: পাক সেনা ক্যাম্পে ভয়াবহ ড্রোন হামলা আফগানিস্তানের, পাল্টা অভিযানে মৃত্যু ২৯৭ তালিবান জঙ্গির

বিজেডি সুপ্রিমো এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নবীন পট্টনায়ক এই ঘটনার নিন্দা করেছেন এবং সাম্প্রতিক ধর্ষণের ঘটনায় মহিলা এবং অন্যান্য নির্যাতিতাদের জন্য ন্যায়বিচার দাবি করেছেন। নবীন পট্টনায়ক এক্সের একটি পোস্টে লিখেছেন, “আর কত নিরীহ প্রাণ যাবে? অপ্রাপ্তবয়স্ক মেয়ে থেকে শুরু করে প্রতিবন্ধী তরুণী, কেউই নিরাপদ নয়। তাহলে, রাজ্যে কি এখনও আইনের শাসন বলবৎ আছে? আঙ্গুলের কানহারি, সম্বলপুরের কুচিন্ডা এবং পারাদ্বীপ থেকে জঘন্য অপরাধের খবর আসছে যা গভীরভাবে বিরক্তিকর। সর্বত্র বিশৃঙ্খলা, চারদিকে নিরাপত্তাহীনতা।”

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা