স্বাধীনতা দিবসে কেন্দ্রের কাছে একগুচ্ছ দাবি নিয়ে পঞ্জাব ও হরিয়ানায় কৃষকদের ট্র্যাক্টর মিছিল

তাঁদের কেন্দ্রের কাছে একটাই দাবি, তাঁদের ফসলের MSP তে আইনী গ্যারান্টি। কারণ কৃষকরা তাঁদের উৎপন্ন ফসলে সঠিক দাম পাচ্ছেন না। যার জন্যে কৃষক নেতারাও কেন্দ্রের তীব্র নিন্দা করেও কোনও সুরাহা হচ্ছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবস। দেশের কোণে কোণে নানাভাবে পালন করা হচ্ছে স্বাধীনতা দিবস দিন টিকে। কেউ প্রতিবাদ করে আবার কেউ পরিবারের সঙ্গে কাটিয়েই স্বাধীনতা দিবস উদযাপন করছেন। কেউ কেউ সরকারের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করছেন আবার কেউ ধর্ষিতা চিকিৎসকের অপরাধীর উপযুক্ত শাস্তির দাবিতে প্রতিবাদে নেমেছেন। মোট কথা, আজই প্রতিবাদের জন্যে মোক্ষম দিন মনে করছেন অনেকে। কারণ ১৯৪৭ সালেদ ১৫ অগস্ট ভারত স্বাধীন হয়েছে ঠিকই, ইংরেজদের হাত থেকে ভারতকে ছিনিয়ে নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু ভারত এখনও স্বাধীন হয়নি। এখনও দেশের কৃষক থেকে নারী সুরক্ষিত নয়। কোথাও পুরুষদের লালসার শিকার হচ্ছে নারী, আবার কোথাও কেন্দ্রের কাছে তাঁদের দাবি নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হচ্ছে কৃষকরা। বৃহস্পতিবার পঞ্জাব ও হরিয়ানার অনেক জায়গায় কৃষকরা ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ট্র্যাক্টর নিয়ে প্রতিবাদ মিছিলে নেমেছিলেন।

উদ্দেশ্য একটাই তাঁদের, যাতে তাঁদের দাবি গুলো কেন্দ্রীয় সরকার মেনে নেয়। বহুদিন ধরেই নিজেদের দাবিতে প্রতিবাদে সামিল হচ্ছেন দেশের কৃষকরা। কিন্তু কেন্দ্র তাঁর সিদ্ধান্তেই অটুট। তবে আজ পঞ্জাব ও হরিয়ানার কৃষকদের একটাই দাবি ছিল, সেটি হল উৎপন্ন ফসলের MSP-কে আইনী গ্যারান্টি দেওয়া। সম্মিলিত কিষাণ মোর্চা এবং কিলাণ মজদুর মোর্চার উদ্যোগে ট্র্যাক্টর মিছিলে নামেন পঞ্জাব ও হরিয়ানার কৃষকেরা। কৃষকদের সমর্থনে ‘দিল্লি চলো’ পদযাত্রার নেতৃত্ব দিয়েছেন তাঁরা। পাঞ্জাবের কৃষকরা অন্যান্য জিনিসের মধ্যে তাঁদের দ্বারা উৎপন্ন ফসলের নূন্যতম মূল্য বৃদ্ধির দাবিতে গত ১৩ ফেব্রুয়ারি দিল্লিতে পদযাত্রা শুরু করেছিলেন কিন্তু সেই সময় হরিয়ানার পুলিশ তাঁদের বাধা দেয় এবং যারা ব্যারিকেড স্থাপন করেছিলেন সেগুলো সব ভেঙ্গে দেয়।

এরপরেই আন্দোলন তীব্র হয়ে ওঠে। কৃষক এবং পুলিশ কর্মীদের সঙ্গে শুরু হয় সংঘর্ষ। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের পূর্ণলগ্নে কৃষকরা একই দাবিতে ৬০০ টা ট্র্যাক্টর নিয়ে প্রতিবাদে নামেন। আর তাঁদের নেতৃত্ব দেন কৃষক নেতা সাওওয়ান সিং। প্রায় ৩০ কিলোমিটার পথ জুড়ে তাঁরা বিক্ষোভ দেখান এবং মিছিল শেষ হয় গোল্ডেন গেটে। তাঁদের কেন্দ্রের কাছে একটাই দাবি, তাঁদের ফসলের MSP তে আইনী গ্যারান্টি। কারণ কৃষকরা তাঁদের উৎপন্ন ফসলে সঠিক দাম পাচ্ছেন না। যার জন্যে কৃষক নেতারাও কেন্দ্রের তীব্র নিন্দা করেও কোনও সুরাহা হচ্ছে না। আজ বিক্ষোভকারী কৃষকরা জানিয়েছেন, যতক্ষন পর্যন্ত তাঁদের দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন। হরিয়ানার আম্বালা, বালানা, শাহজানপুর, নারায়ণগড়-সহ একাধিক জায়গায় বিক্ষোভ চলেছে

দর্জির দোকানে উর্দি বানাতে গিয়ে পাকড়াও ভুয়ো বায়ুসেনা কর্তা

‘ক্রাইম পেট্রোল’ ছাড়লেন অনুপ সোনি, শোয়ের নতুন সঞ্চালক অজয় দেবগন

হাসিনাকে দ্রুত দেশে ফেরান, দীনেশ ত্রিবেদীকে কড়া বার্তা তারেকের

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মদ বিক্রি বন্ধ, সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের

সায়নী ঘোষের অফিসে তালা ঝুলিয়ে দিল কালীঘাটপন্থী তৃণমূল

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব, কড়া ব্যবস্থা নেওয়ার দাবি বিদেশমন্ত্রকের

শিল্পপতি রত্ন টাটার ডিপফেক ভিডিও দেখিয়ে প্রতারণা, ৪.০৯ লক্ষ টাকা খোয়ালেন নার্স

পাঠ্যবইয়ে পালাবদলের হাওয়া! ‘আফ্রিকা’র জায়গায় ‘শিবাজী উৎসব’, ‘সিরাজউদ্দৌলা’র বদলে প্রতাপাদিত্য

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট