বহির্ভূত সম্পর্কের জের, খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ মহিলার পরিবারের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: বহির্ভূত সম্পর্কের কারণে  ২৭ বছরের যুবককে পিটিয়ে খুন। কর্ণাটকের বিদার জেলায় মহারাষ্ট্রের ২৭ বছর বয়সী এক যুবককে খুঁটিতে বেঁধে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও  ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একজন ব্যক্তিকে খুঁটির সঙ্গে বেঁধে মোটা লাঠি দিয়ে নির্মমভাবে পেটানো হচ্ছে, আর দর্শকরা নীরবে তাকিয়ে আছে।

ভিডিওতে লাঠি দিয়ে বারবার আঘাত করার সময় লোকটির তীব্র চিৎকারও শোনা গিয়েছে। আহত অবস্থায় ওই যুবককে ব্রিমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গিয়েছে মৃত যুবকের নাম বিশু, তিনি মহারাষ্ট্রের নান্দেদ জেলার গৌনাগাঁও গ্রামের বাসিন্দা। যে মহিলার সঙ্গে বহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ উঠেছে তারই পরিবারের সদস্যরা বিষ্ণুকে মারধর করে বলে জানা গিয়েছে। বিদারের চিন্তাকি গ্রামীণ থানায় দায়ের করা এফআইআর অনুসারে, কর্মকর্তারা জানতে পারেন যে ওই গ্রামে একজন ব্যক্তিকে বেঁধে নির্যাতন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষ্ণুকে অর্ধচেতন অবস্থায় উদ্ধার করে। তার গায়ে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তাকে প্রথমে চিন্তাকি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে বিদার ব্রিমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বিষ্ণুর মা লক্ষ্মীদেবী অভিযোগ করেছেন যে, তাঁর ছেলে এক বছর ধরে পূজার সঙ্গে সম্পর্কে ছিল। জানা গিয়েছে পুজা বিবাহিত এবং তাঁর স্বামী ও সন্তান রয়েছে। স্বামী পুজাকে ছেড়ে দিলে সে বিষ্ণুর সঙ্গে থাকতে শুরু করে। প্রায় তিন মাস আগে পূজা নাগানাপল্লিতে তার বাবার বাড়িতে ফিরে যায়। মঙ্গলবার, বিষ্ণু তার দুই পরিচিতজনকে নিয়ে সেখানে তার সাথে দেখা করতে যায়। সেখানেই হনুমান মন্দিরে, পূজার বাবা অশোক এবং ভাই গজানন এই সম্পর্কের জন্য তাঁকে সেখান থেকে টেনে বাইরে বের করে দেন এবং লাঠি দিয়ে মারধর করেন।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যে বিষ্ণুকে বেঁধে রাখা হয়েছে এবং সাহায্যের জন্য যখন সে চিৎকার করছে তখন পূজার বাবা ও ভাই মিলে তাঁকে আক্রমণ করেছেন। অভিযোগের পর প্রাথমিকভাবে, চিন্তাকি পুলিশ বিএনএস ধারা ১০৯, ১১৮(১), ৩৫২ এবং ১২৭(২) এর অধীনে একটি মামলা (অপরাধ নং ৭৯/২০২৫) নথিভুক্ত করেছে। বিষ্ণুর মৃত্যুর পর, খুনের অভিযোগ যুক্ত করা হয় এবং অশোক এবং গজাননকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে অভিনেতার?

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’, আতঙ্কে ঘর ছাড়ছেন লক্ষাধিক মানুষ

নিউটাউনে ১২ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী যুবক

লিলুয়ায় চোলাই পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ১২০ লিটার মদ-সহ গ্রেফতার ৩ মহিলা

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

গ্যাসে বাড়তি খরচ এড়াতে চান? এই সময়ের মধ্যে ই-কেওয়াইসি না করলেই বিপত্তি!

হাইকোর্টে মেলেনি স্বস্তি! চোখের চিকিৎসায় বিদেশ যেতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

ভাঙা পা নিয়েই ১৫০ কিলোমিটার ট্রাইসাইকেল চালালেন বৃদ্ধ, বাঁচার জেদে হার মানল যন্ত্রণা

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের

শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র, সাত সকালেই হাড়হিম কাণ্ড স্কুলে

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক