পুলিশি হেফাজতকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ সংসদ হানায় ধৃত নীলম

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পুলিশি হেফাজতকে অবৈধ বলে অভিযোগ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন সংসদ হানায় ধৃত নীলম আজাদ। বুধবার দিল্লি হাইকোর্টে দায়ের করা আর্জিতে তিনি অভিযোগ করেছেন, ‘পুলিশের হেফাজতে থাকায় আইনজীবীর সঙ্গে কোনও শলাপরামর্শ করতে পারছেন না। ফলে নিম্ন আদালতে তাঁর বিরুদ্ধে শলা বিচার প্রক্রিয়ায় নিজের সপক্ষে কোনও বক্তব্য পেশ করতে পারছেন না।’ আগামিকাল বৃহস্পতিবারই হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে জরুরি ভিত্তিতে নীলমের আর্জির শুনানি হতে পারে।

গত ১৩ ডিসেম্বর সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীনই লোকসভার দর্শক গ্যালারি থেকে ঝাঁপিয়ে পড়ে সাংসদ আসনে পৌঁছে গিয়েছিলেন মনোরঞ্জন ডি এবং সাগর শর্মা নামে দুই যুবক। সাংসদদের লক্ষ্য করে রং বোমাও ছোড়েন। পরে অবশ্য সাংসদরাই দুজনকে পাকড়াও করে নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেন। লোকসভার ভিতরে যখন মনোরঞ্জন ও সাগর হানা দিয়েছিলেন, তখনই সংসদ চত্বরে বিক্ষোভ দেখান নীলম আজাদ ও আনমোল নামে দুই যুবক-যুবতী। ‘তানাশাহি নেহি চলেগা’ বলে শ্লোগানও দেন তাঁরা। ওই দুজনকেই গ্রেফতার করে পুলিশ। পরে সংসদ হানার মূলচক্রী ললিত ঝা এবং তাকে পালাতে সাহায্য করা উমেশ কুমাওয়াতকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর থেকেই পুলিশ হেফাজতে রয়েছেন ৬ জন।

সেই পুলিশি হেফাজতকে অবৈধ আখা দিয়েই দিল্লি হাইকোর্টে হেবিয়াস কর্পাস রিট দায়ের করেছেন ধৃতদের অন্যতম নীলম আজাদ। ভারতীয় আইন অনুযায়ী, পুলিশি হেফাজতে থাকা যে কোনও অভিযুক্ত হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে হেবিয়াস কর্পাস রিট দাখিল করতে পারেন। শুনানিতে যদি প্রমাণ হয়, অবৈধভাবে আটকে রাখা হয়েছে তাহলে মুক্তির নির্দেশ দিতে পারে উচ্চ বা শীর্ষ আদালত।    

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের