মারাঠি জেনেও মন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান, সঞ্জয় দত্তের ভিডিও নিয়ে হইচই নেটপাড়ায়

মহারাষ্ট্র জুড়ে মারাঠি ভাষা বলা নিয়ে কড়াকড়ি করা হয়েছে। বিশেষ করে, টোটো-অটো চালকদের উপর মারাঠি ভাষা বলার জন্যে বেশি চাপ প্রয়োগ করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্র জুড়ে মারাঠি ভাষা বলা নিয়ে কড়াকড়ি করা হয়েছে। বিশেষ করে, টোটো-অটো চালকদের উপর মারাঠি ভাষা বলার জন্যে বেশি চাপ প্রয়োগ করা হচ্ছে। কারণ অনেকেই পেশার খাতিরে মুম্বই এসে অটো চালাচ্ছেন। তাঁদের মুখে অন্য ভাষা শোনা গেলেই তাঁদের আক্রমণ করা হচ্ছে। এমন আবহে সম্প্রতি মুম্বইয়ে একটি দহি-হান্ডির অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল অভিনেতা সঞ্জয় দত্তকে। সেখানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের পরিবহনমন্ত্রী তথা একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা নেতা প্রতাপ সরনাইক।

মঞ্চে মারাঠি ভাষায় নিজের বক্তব্য রাখার পরেই তিনি সঞ্জয় দত্তকে মারাঠি ভাষায় কিছু বক্তব্য রাখতে বলেন। আর মন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করে সঞ্জয় দত্ত জানান, ‘প্রতাপ ভাই, আমি ৬ বছর ইয়েরওয়াড়া জেলে কাটিয়েছি। তবুও মারাঠি শিখতে পারলাম না। একটু-আধটু জানি।’ অভিনেতার এই কথা শুনেই সেখানে উপস্থিত সবাই হেসে ওঠেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তোলেন, কোনও অভিনেতা যদি মারাঠি ভাষা না জানে, তাতে কোনও অপরাধ নেই। তার মন্তব্য নিয়ে হাসাহাসি করা যায়। অথচ কোনও অটোরিক্সা চালক যদি মারাঠি ভাষা না জানেন, তাহলে তাঁদের মারধর করা যায়?

 

 

View this post on Instagram

 

A post shared by Entertainment Fan Page (@facc2911)

এরপরেই মন্ত্রীর বিরুদ্ধে ‘দ্বিমুখী নীতি’র অভিযোগ ওঠে। কিন্তু অবাক করা বিষয় হল, যে মারাঠি ভাষা বলা নিয়ে এত বিতর্কের সৃষ্টি, সেই মারাঠি ভাষাই গলগল করে বলছেন সঞ্জয় দত্ত। তার মানেই তিনি এই ভাষা জানেন। তাহলে সেদিন এত নাটক করলেন কেন তিনি? অভিনেতার পুরনো ভিডিওটি ভাইরাল হতেই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।  যা দেখে অনেকেই অবাক হয়েছেন এবং বলতে শুরু করেছেন, তবে কী মারাঠি ভাষা বিতর্ক উস্কে দেওয়ার জন্যেই অভিনেতা সেদিন মারাঠি ভাষা জানেন না বলে উস্কে দিলেন। 

গণেশ উৎসবে পদ্মশ্রী বীরেন কুমার বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

সামান্য বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড! ধারালো অস্ত্র দিয়ে যুবকের গলায় কোপ, চাঞ্চল্য হালিশহরে

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…, ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির