আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়স বেড়েছে ঠিকই কিন্তু ক্রিকেটের ময়দানে তাঁর জনপ্রিয়তায় এখনও ভাটা পড়েনি।  আইপিএল মানেই ধোনি। ক্রিকেটপ্রেমীদের একটা বড় অংশের কাছে এই সমীকরণ এখনও অটুট। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রতি মরশুমের আগেই প্রশ্ন ওঠে, এটাই কি তবে তাঁর শেষ আইপিএল? এবারও তার অন্যথা হয়নি। আর এবার চেন্নাইয়ের প্রতিনিধিত্বকারী এক তরুণ খেলোয়াড় এই প্রশ্নের উত্তর দিয়েছেন। জানিয়ে দিয়েছেন আগামী মরশুমে ঠিক কি করতে চলেছেন ক্যাপ্টেন কুল।    

চেন্নাই সুপার কিংসের তরুণ পেসার আকাশ মাধওয়ালের দাবি করেছেন, ধোনিকে দেখে তাঁর মনে হয়েছে আগামী আইপিএল মরশুমে ফের মাঠে নামবেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধওয়াল জানান, ধোনির খেলার চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য তাঁর নিজের। তবে বর্তমানে যে ফিটনেসে রয়েছেন, তাতে তাঁকে আগামী মরশুমে খেলতে দেখার বিষয়ে তিনি যথেষ্ট আশাবাদী। চেন্নাইয়ের এই পেসার আরও বলেছেন,  সিএসকে শিবিরে যোগ দেওয়ার পর থেকে ধোনি নাকি একটি প্র্যাকটিস সেশনও মিস করেননি। নেটে নিয়মিত ব্যাটিং করছেন এবং ১০০ শতাংশ চেষ্টা করছেন। এমনকি ধোনিকে ব্যাট করতে দেখার জন্য দলের ক্রিকেটাররা নেটে দাঁড়িয়ে থাকেন বলেও জানান তিনি। 

আরও পড়ুন: পাকিস্তান ক্রিকেটে ফিরতে চান না ওয়াসিম আক্রম! সিদ্ধান্তের কারণ জানালেন প্রাক্তন পাক অধিনায়ক 

শুধু ফিটনেস নয়, ধোনির ব্যক্তিত্ব নিয়েও প্রশংসায় পঞ্চমুখ মাধওয়াল। তাঁর মতে, দলের তরুণ ক্রিকেটাররা যে কোনও সমস্যা নিয়ে ধোনির কাছে যেতে পারেন। অত্যন্ত শান্তভাবে তাঁদের কথা শোনেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন তিনি। ড্রেসিংরুমে ধোনির উপস্থিতিই নাকি গোটা দলের মধ্যে আলাদা ইতিবাচক শক্তি তৈরি করে। উল্লেখ্য,  গত মরশুমে অবশ্য চোটের কারণে ধোনিকে মাঠে দেখা যায়নি। প্রথমে পেশির চোট এবং পরে আঙুলের চোট তাঁকে সমস্যায় ফেলেছিল। ফলে তাঁর আইপিএল ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বেড়ে যায়। ধোনি এখনও পর্যন্ত আইপিএলে ২৭৮টি ম্যাচ খেলেছেন। তাঁর সংগ্রহে রয়েছে ৫,৪৩৯ রান, গড় ৩৮.৩০ এবং স্ট্রাইক রেট ১৩৭.৪৫। রয়েছে ২৪টি অর্ধশতরানও।   

 

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

সামান্য বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড! ধারালো অস্ত্র দিয়ে যুবকের গলায় কোপ, চাঞ্চল্য হালিশহরে

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…, ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার

ফের নদিয়া সীমান্ত! গোপন অভিযান চালিয়ে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার