বিপ্লবীদের নিয়ে দূরদর্শনের ধারাবাহিক দেখার আবেদন প্রধানমন্ত্রীর

‘অখ্যাত’ বিপ্লবীদের নিয়ে দূরদর্শনে তৈরি নতুন ধারাবাহিক দেখার জন্য দেশবাসীকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Share:

নিজস্ব প্রতিনিধি, গুজরাট : স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে দেশে চলছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। দেশের এমন অনেক স্বাধীনতা সংগ্রামী নিজেদের জীবন বলিদান দিয়েছিলেন, যাঁদের ব্যাপারে আজকের প্রজন্ম অবগত নন। সেই সব ‘অখ্যাত’ বিপ্লবীদের নিয়ে দূরদর্শনে তৈরি নতুন ধারাবাহিক দেখার জন্য দেশবাসীকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতা সংগ্রামীদের পুঁজি করে মোদি দেশের মানুষের মন ছুঁতে চাইছেন বলে অভিমত রাজনৈতিক মহলের।

‘স্বরাজ: ভারত কে স্বতন্ত্র সংগ্রাম কী সমগ্র গাথা’ নামে দূরদর্শনে শুরু হয়েছে এই বিশেষ ধারাবাহিক। প্রতি রবিবার রাত ৯টায় দেখা যাবে এই ধারাবাহিক, যেখানে স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া অনেক না জানা বিপ্লবীর কাহিনি তুলে ধরা হয়েছে। ৭৫ পর্বের এই ধারাবাহিক ইংরেজি, তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালাম, মরাঠি, গুজরাতি, ওড়িয়া, বাংলা, অসমিয়া ভাষায় অনুবাদ করে দেখানো হচ্ছে। ওই ধারাবাহিকের প্রসঙ্গ টেনে রবিবার রেডিয়ো অনুষ্ঠান ‘মন কী বাত’-এ মোদি বলেছেন, ‘‘দেশের স্বাধীনতা আন্দোলনে অংশ নেওয়া অখ্যাত বিপ্লবীদের সম্পর্কে তরুণ প্রজন্মের জানার জন্য এটা একটা দারুণ উদ্যোগ…। সকলের কাছে আর্জি জানাচ্ছি, আপনারা দেখুন এটা। তা হলে আমাদের দেশে এই সব বিপ্লবীকে নিয়ে নতুন করে জাগরণ ঘটবে।’’

জানা গিয়েছে, রানি আব্বাক্কা, বক্সি জগবন্ধু, তিরোত সিংহ, সিধু মুর্মু, কানহু মুর্মু, শিবপ্পা নায়ক, কানহোজি আংরে, তিলকা মাঝিদের মতো ‘অখ্যাত’ বিপ্লবীদের কথা তুলে ধরা হয়েছে ওই ধারাবাহিকে। দূরদর্শনে সম্প্রচারিত ওই ধারাবাহিকে বিশেষর প্রদর্শনীতে গত ১৭ অগস্ট যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার স্পিকার ওম বিড়লা, বিজেপি সভাপতি জেপি নড্ডা

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

প্রথম বিবাহবার্ষিকী বেমালুম ভুলে গিয়েছিলেন হিনা-রকি, কারা মনে করিয়ে দিল?

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, SDO অফিসে তলব

এক কেজি ঢেঁড়স ৭,২০০ টাকা, দাম শুনে আক্কেল গুড়ুম খদ্দেরের

কাঁথিতে গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর ও পুরকর্মীকে ডিম ছুড়লেন মহিলারা

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও