আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

করোনায় আক্রান্ত প্রিয়াঙ্কাও

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মায়ের পর এবার মেয়ে।

করোনায় (Covid)আক্রান্ত সনিয়া-কন্যা প্রিয়াঙ্কা গান্ধি। তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে আক্রান্ত হওয়ার খবর টুইট করেন। টুইটার হ্যান্ডেলে তাঁর টুইট, ‘আমি করোনায় আক্রান্ত হয়েছি। শরীরে মৃদু উপসর্গ রয়েছে। নিজেকে নিভৃতবাসে রাখার সিদ্ধান্ত নিয়েছি। এই কয়েকদিনে আমার সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারাও করোনা পরীক্ষা করিয়ে নিয়ে। রিপোর্ট পজিটিভ এলে অবশ্য নিভৃতবাসে চলে যান।’

উল্লেখ করা যেতে পারে, উত্তরপ্রদেশে দলীয় কর্মীদের মনব সঙ্কল্প কর্মশালা শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে যোগ দিতে বুধবার উত্তরপ্রদেশ যান প্রিয়াঙ্কা(Priyanka)। এই কর্মশালা আজ শেষ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের আগেই তিনি সেখানে পৌঁছে যান। যদিও বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি সেখান থেকে বেরিয়ে সোজা চলে যান বিমানবন্দরে। দিল্লি ফেরেন। মাঝপথে তাঁর বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়ায় শুরু হয় গুঞ্জন। 

কংগ্রেসের একাংশ মনে করছে, বৈঠক চলাকালীন হয়তো প্রিয়াঙ্কা (Priyanka) শারীরিক অস্বস্তি বোধ করছিলেন। সে কারণে দিল্লি ফিরে আসার ব্যাপারে মনোস্থির করেন।  সেই আশঙ্কাই শুক্রবার সত্যি হল।

উল্লেখ্য বৃহস্পতিবার সনিয়া গান্ধি (Sonia Gandhi) করোনায় আক্রান্ত হন। দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা সাংবাদিক সম্মেলন করে সনিয়ার (Sonia) করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান। সুরজেওয়ালা বলেন, ‘‘বুধবার সন্ধ্যায় সনিয়া গাঁধীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাঁর শরীরে গুরুতর উপসর্গ নেই। সভানেত্রী নিভৃতবাসে রয়েছেন।  

আরও পড়ুন Covid-19 করোনা পজিটিভ সনিয়া, যেতে পারবেন না ইডির দফতরে

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ