আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঘুম উড়বে চিনের, নৌসেনার অস্ত্র ভান্ডারে যোগ হচ্ছে শক্তিশালী যুদ্ধবিমান

নিজস্ব প্রতিনিধিঃ নৌবাহিনীকে আরও শক্তিশালী করবে ভারত। সেইজন্য দুমাসের মধ্যে   ফ্রান্সের সঙ্গে ২৬ রাফালে-এম যুদ্ধবিমানের চুক্তি চূড়ান্ত করতে চলেছে ভারত সরকার। এমনটাই জানিয়েছেন, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী । তিনি জানান, ‘ ৬০ হাজার কোটি টাকার এই চুক্তি সমগ্র ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ফিরিয়ে আনবে। নৌবাহিনী আরও শক্তিশালী  হবে ।   ‘

নৌবাহিনী প্রধান  আরও  জানান,’ রাফালে-এম একটি মাল্টিরোল ফাইটার জেট। সেই জন্য রাফালে এমকে  ভারতীয় বিমানবাহিনীর  আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যে মোতায়েন করা হবে। এই জেটগুলো শর্ট টেকঅফ করতে সক্ষম হয়ে থাকে। সেইজন্য কেনা হবে এই যুদ্ধবিমানটি। ‘ এই চুক্তির মাধ্যমে ফ্রান্স থেকে ২২ টি সিঙ্গেল সিটার ফাইটার জেট এবং চারটি ডবল সিটার ফাইটার জেট কিনবে ভারত।

রাফালে-এম ৫০.১ ফুট লম্বা। এটি ১  বা ২  জন পাইলট দ্বারা চালিত হয়। রাফালের ওজন মাত্র ১৫ হাজার কেজি। এখান থেকেই স্পষ্ট যে এই রাফালের ওজন খুবই হালকা হবে। শুধু তাই নয় এই যুদ্ধবিমানের জ্বালানি ক্ষমতা প্রায় ১১ ,২০২  কেজি। অর্থাৎ এটি দীর্ঘ সময়ের জন্য উড়তে পারে। এর  গতি থাকে  ২২০৫  কিমি/ঘন্টা।  ৫২ হাজার ফুট উচ্চতায় যেতে পারে রাফালে-এম যুদ্ধবিমানটি । শুধু তাই নয় তিন ধরনের এয়ার-টু-এয়ার মিসাইল, সাত ধরনের এয়ার-টু-সার্ফেস মিসাইল, পারমাণবিক মিসাইল বা এগুলোর সংমিশ্রণ লাগানো যেতে পারে এই রাফালে । একথায় বলা যায়, এই যুদ্ধবিমানের জেরে চিন ও পাকিস্তানসহ ইন্দো-প্যাসিফিকের পরিস্থিতি সহজেই  মোকাবিলা  করতে পারবে ভারত।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ