রাহুলের সাংসদপদ খারিজ, বিকেল পাঁচটায় জরুরি বৈঠকে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রাক্তন সভাপতি রাহুল গান্ধির সাংসদপদ খারিজের পরে দলের অবস্থান কী হবে তা ঠিক করতে আজ শুক্রবার বিকেল পাঁচটায় বৈঠকে বসছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, রাহুলের প্রতি সহমর্মিতা জানাতে লোকসভা এবং রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বয়কটের মতো নজিরবিহীন পথে হাঁটতে পারে দল।

গতকাল বৃহস্পতিবার সুরাত আদালত মোদি মন্তব্য নিয়ে বেফাঁস মন্তব্যের জন্য রাহুল গান্ধির সাংসদপদ খারিজ করে দিয়েছিল। আর তার ২৪ ঘন্টার মধ্যেই প্রাক্তন কংগ্রেস সভাপতির সাংসদ পদ খারিজ করে দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। দলের প্রাক্তন সভাপতির সাংসদ পদ খারিজ করে যে বিজেপি শীর্ষ নেতৃত্ব রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবে তা নিয়ে সন্দেহ ছিল না কংগ্রেস শীর্ষ নেতৃত্বের। ফলে রাহুলের সাংসদ পদ খারিজের কথা শুনে খুব একটা বিস্মিত হননি কংগ্রেস শীর্ষ নেতারা। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের কথায়, ‘সংসদের ভিতরে ও বাইরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বন্ধু শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে মুখ খোলার জন্যই রাহুলকে শাস্তি দেওয়া হলো। কিন্তু রাহুলকে সংসদ থেকে বের করে দেওয়া হলেও মোদি-আদানি আঁতাত নিয়ে লড়াই চালানো হবে।’

দলের প্রাক্তন সভাপতির সাংসদপদ খারিজ নিয়ে বিজেপি ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে সুর চড়িয়েছেন কংগ্রেসের বিভিন্ন নেতা। তিরুঅনন্তপুরমের সাংসদ শশী তারুরের কথায়, ‘রাহুলের সাংসদপদ খারিজ গণতন্ত্রের জন্য অশুভ সঙ্কেত।’ দলের আর এক নেতা জয়রাম রমেশ টিপ্পনি ছুঁড়ে বলেছেন, ‘ভারতীয় গণতন্ত্র, ওম শান্তি!’

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ