‘সন্ত্রাসবাদী ইকোসিস্টেমের’ বিরুদ্ধে কাশ্মীরের একাধিক জায়গায় এসআইএ-র অভিযান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘সন্ত্রাসবাদী ইকোসিস্টেমের’ বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে  জম্মু ও কাশ্মীর পুলিশের স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (এসআইএ) শাখা। সন্ত্রাসে আর্থিক মদত দেওয়া মামলার তদন্তের অংশ হিসাবে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে এসআইএ । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ ও কুলগাম জেলার পাঁচটি জায়গায় অভিযান চলছে। এসআইএ কর্তৃক ইতিমধ্যেই দায়ের করা সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার মামলায় তদন্তের অংশ হিসাবে এই অভিযান চালানো হচ্ছে।

স্থানীয় পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সহায়তায় এসআইএ গোয়েন্দারা এই অভিযান চালাচ্ছে। এসআইএ অভিযানের সময় কোনও ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কিনা বা অভিযানের সময় কোনও অপরাধমূলক উপাদান উদ্ধার করা হয়েছে কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। জম্মু ও কাশ্মীর পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সহায়তায় এনআইএ গোয়েন্দারা এই অভিযান চালায়।

গত ৫ ডিসেম্বর কাশ্মীর উপত্যকার অন্তত সাতটি এবং জম্মুর একটি স্থানে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগে অভিযান চালানো হয়। দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলা, উত্তর কাশ্মীরের বারামুল্লা সহ অন্যান্য জায়গায় অভিযান চালানো হয়। সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার অভিযোগ তুলে অগস্ট মাসে একটি মামলা দায়ের হওয়ার পর তদন্তে নেমেছিল এসআইএ। গত অগস্ট মাসেই আর্থিক তছরুপ নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল। তাতেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কীভাবে আর্থিক তছরুপ হয়েছে এবং কোন পথে  টাকা পাচার করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?

সাবধান! এই ভুলগুলির জন্য আপনার কুলদেবতা রুষ্ট হচ্ছে না তো?

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান

শনি থেকে শুরু হচ্ছে ‘মৃত্যু পঞ্চক’, ভুলেও এই ৫ টি কাজ করবেন না

জুন মাসেের শেষে কোন ৪ রাশির জাতকদের জীবনে সৌভাগ্য আসছে, জেনে নিনি