টাটার অন্যতম মালিক, নেই মোবাইল ফোন

এমনকি টাটা গোষ্ঠীর অন্যতম মালিক হয়েও ব্যবহার করেন না মোবাইল ফোন।

Share:

নিজস্ব প্রতিনিধি: থাকেন দু কামরার ফ্ল্যাটে, নেই মোবাইল (Mobile) ফোনও। তাঁর পরিচয় তিনি টাটা (TATA) গোষ্ঠীর এমিরেটাস চেয়ারম্যান (Emeritus Chairman) রতন টাটার (Ratan Tata) ভাই, জিমি টাটা (Jimmy Tata)। এই প্রতিবেদন জিমি টাটার জীবন যাপন নিয়ে।

বিপুল সম্পত্তির মালিক হলেও জীবন যাপনে নেই বৈভব। দু কামরার ফ্ল্যাটেই দিন কাটান জিমি টাটা। এমনকি টাটা গোষ্ঠীর অন্যতম মালিক হয়েও ব্যবহার করেন না মোবাইল ফোন। মঙ্গলবার ইনস্টাগ্রামে টাটা সন্সের এমিরেটাস চেয়ারম্যান রতন টাটা তাঁর ছোট ভাই জিমি টাটার সঙ্গে একটি ছবি শেয়ার করেন। সেখানে দুই কিশোর ভাইকে দেখা যাচ্ছে হাস্যোজ্জ্বল মুখে একটি কুকুরছানার সঙ্গে। সঙ্গে রয়েছে একটি সাইকেল। সাদাকালো সেই ছবি পোস্ট করে রতন টাটা ক্যাপশনে লিখেছেন ‘সেগুলি আনন্দের দিন ছিল। আমাদের মধ্যে কিছুই আসেনি।’ একইসঙ্গে তিনি লিখেছেন, ‘আমার ভাই জিমির সঙ্গে ১৯৪৫’।

জিমি টাটার বয়স বর্তমানে ৮২ বছর। তিনি টাটা সন্স এবং অন্যান্য টাটা গ্রুপ কোম্পানির শেয়ারহোল্ডার। বিপুল টাকার মালিক হওয়া সত্ত্বেও তিনি সাধারণ জীবন যাপন বজায় রেখেছেন। কোলাবায় একটি ২ বিএইচকে ফ্ল্যাটে থাকেন রতন টাটার ছোট ভাই। বিস্ময়কর তথ্য হলো তাঁর নিজের কোনও মোবাইল ফোন নেই। টাটা গোষ্ঠীর অন্যতম মালিককে নিয়ে গত বছর জানুয়ারি মাসে একটি টুইট করেছিলেন আরপিজি (RPG) গ্রুপের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা। টুইটে তিনি লিখেছিলেন, ‘রতন টাটার ছোট ভাই জিমি টাটা সম্পর্কে জানেন? তিনি মুম্বইয়ের কোলাবায় মাত্র দুই বেডরুমের একটি ফ্ল্যাটে থাকেন। ব্যবসার প্রতি কখনই আগ্রহ ছিল না, তিনি খুব ভালো স্কোয়াশ খেলোয়াড় ছিলেন এবং প্রতিবারই আমাকে পরাজিত করতেন। টাটা গ্রুপের হাজারও লাইমলাইট থেকে অনেক দূরে তিনি সরল জীবনযাপন করেন।’

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি