‘জোর করে ধর্মান্তকরণ গুরুতর বিষয়, রাজনীতি নয়’, ক্ষোভ উগরে দিল শীর্ষ আদালত

অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটারামানিকে আদালত বান্ধবের ভূমিকা পালনের অনুরোধও জানিয়েছেন বিচারপতিরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জোর করে ধর্মান্তকরণকে গুরুতর বিষয় হিসেবে আখ্যা দিয়ে রাজনীতির রং না লাগানোর অনুরোধ জানাল শীর্ষ আদালত। জোর করে ধর্মান্তরকরণ কীভাবে রোখা যায় তা নিয়ে কেন্দ্রের প্রধান আইনজীবী তথা অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটারামানিকে এ বিষয়ে আদালত বান্ধবের ভূমিকা পালনের অনুরোধও জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি এম আর শাহ ও বিচারপতি সি টি রবিকুমার।

জোরপূর্বক ধর্মান্তকরণ রুখতে কেন্দ্র যাতে নয়া আইন আনে সেই আর্জি জানিয়ে দেশের শীর্ষ আদালতের দরজায় কড়া নেড়েছিলেন বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়। সোমবার ওই মামলার শুনানিতে তামিলনাডু সরকারের আইনজীবী পি উইলসন বলেন, ‘তামিলনাডুতে জোরপূর্বক ধর্মান্তকরণ চলছে বলে যে অভিযোগ করা হয়েছে তা রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত। রাজ্যে জোরপূর্বক ধর্মান্তকরণের কোনও ঘটনা ঘটেনি।’

তামিলনাডু সরকারের আইনজীবীর কথা শুনে কিছুটা বিরক্তি প্রকাশ করে বিচারপতি এম আর শাহ বলেন, ‘আপনার এভাবে ক্ষোভপ্রকাশের সঙ্গত কারণ থাকতে পারে। কিন্তু মনে রাখবেন জোরপূর্বক ধর্মান্তকরণ শুধু আপনার রাজ্যের সমস্যা নয়। গোটা দেশের সমস্যা। আপনার রাজ্যে যদি ধর্মান্তকরণ হয়ে তাকে তাহলে ভীষণ খারাপ। যদি না হয়, তাহলে ভাল। ধর্মান্তকরণ গুরুতর বিষয়। একটা রাজ্যকে টার্গেট করা হচ্ছে, এটা ভাববেন না। রাজনীতির রং লাগাবেন না।’ এজলাসে হাজির অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটারামানির উদ্দেশে বিচারপতিরা বলেন, ‘জোরপূর্বক ধর্মান্তকরণ একটা গুরুতর বিষয়। আপনার সাহায্য চাইছি আমরা। আপনি আদালত বান্ধব (অ্যামিকাস কিউরি) হিসেবে দায়িত্ব পালন করন।’

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

নেপাল বিপর্যয়ের ৮দিন পরেও নিখোঁজ মুকুলের পুত্রবধূ, DNA নমুনা পাঠানো হল হাসপাতালে

অনাস্থা ভোটে বনগাঁর কালুপুর পঞ্চায়েত দখল বিজেপির, নতুন প্রধান সৌমেন সরকার

৩,৭০০ টাকার ইলিশ কিনে ‘ভ্যানিশ’ মহিলা, মধ্যমগ্রামে অভিনব চুরিতে হতবাক মাছ ব্যবসায়ী

কৌশিকী অমাবস্যায় নিরাপত্তার চাদরে তারাপীঠ, এলাকাজুড়ে ড্রোন-সিসিটিভিতে নজরদারি

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর

নামী দোকানের মিষ্টিতে মেশানো হচ্ছে হোলির রঙ, আরামবাগ জুড়ে অভিযান খাদ্য দফতরের

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির, জানেন কি কি আয়োজন হয়েছে?

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

মন্দিরে শিবমূর্তিকে জড়িয়ে ধরার চেষ্টা ১২ ফুটের কিং কোবরার! হতবাক স্থানীরা, তারপর…

৫ রানে ৭ উইকেট নিয়ে মহিলাদের এশিয়া কাপে ইতিহাস! কে গড়লেন এই নজির?

ভোররাতে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার ৬