আসছে মান্থা, ক্ষয়ক্ষতির আশঙ্কায় উপকূল থেকে সরানো হচ্ছে স্থানীয়দের, বন্ধ স্কুল

Share:

নিজস্ব প্রতিনিধি : উপকূলের দিকে প্রবল গতিবেগে ধেয়ে আসছে সাইক্লোন মান্থা। ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি। আগামী ১২ ঘণ্টায় এটি আরও শক্তিবৃদ্ধি করবে। উত্তর অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার আশপাশে উপকূলে আছড়ে পড়বে। এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওড়িশা উপকূল থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের। নিরাপদ জায়গায় স্থানীয়দের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে।

মন্থা আছড়ে পড়লে ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে অন্ধ্র ও ওড়িশায়। তাই এই ২ রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকার পাশাপাশি রাজ্যের বেশিরভাগ জায়গায় বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতের মধ্যেই অন্ধ্রের মছলিপত্তলম এবং কলিঙ্গপত্তনামে মাঝে কাঁকিনাড়ায় আছড়ে পড়তে চলেছে মন্থা। তারপরেই চূড়ান্ত সতর্কতা জারি রেখে অন্ধ্রপ্রদেশ ও অন্ধ লাগোয়া ওড়িশায় চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। সমস্ত রকম পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুতি নিয়ে রেখেছে তামিলনাড়ুও।

লাল সতর্কতা জারি হয়েছে অন্ধ্রপ্রদেশের ৯ জেলায়। ওই ৯জেলায় স্কুলগুলো সোমবার থেকে আগামী দুই দিন অর্থাৎ বুধবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওড়িশা উপকূলের এলাকায় যে সকল মানুষ বসবাস করেন তাদের সকলকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ৩০ জেলাকে সতর্ক করেছে ওড়িশা প্রশাসন। নামানো হয়েছে ১২৮টি বিপর্যয় মোকাবিলা দল। সোম এবং মঙ্গলবার তামিলনাড়ু আর পুদুচেরিতে কমলা সতর্কতা জারি করেছে। বৃষ্টির সতর্কতা রয়েছে চেন্নাইয়ে। বাংলাতেও প্রভাব পড়বে বলে জানা গিয়েছে। সবদিক থেকেই প্রস্তুত রয়েছে প্রশাসন।

 

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

শিল্পের আশায় সিঙ্গুরে বিশ্বকর্মার পুজো করলেন কৃষকরা

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

খেলা শেষ, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর সরে দাঁড়ালেন মমতার নন্দীগ্রামের প্রার্থী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর