চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মিড-ডে মিলে ভাতের সঙ্গে শুধু নুন, সাসপেন্ড প্রিন্সিপ্যাল

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: দুপুরে পড়ুয়াদের খেতে দেওয়া হল ভাত। সঙ্গে সামান্য নুন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই সকরুণ দৃশ্য। ভাইরাল হওয়া ভিডিয়ো জেলাশাসকের নজরে পড়লে সঙ্গে সঙ্গে তিনি ওই স্কুলের প্রিন্সিপ্যালকে সাসপেন্ড করেন।

ভাইরাল হওয়া ভিডিয়ো অযোধ্যার দিহওয়া পান্ডে প্রাথমিক স্কুলের। স্কুলের অধিকাংশ পড়ুয়া নিকটবর্তী গ্রামের। মিড-ডে মিলে দেওয়া খাবার তারা সংগ্রহ করে যে যার বাড়িতে চলে যায়। বাড়ি গিয়ে খাবার খেয়ে আবার স্কুলে ফিরে আসে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই পডুয়াদের মিড-ডে মিলে ভাতের সঙ্গে শুধু নুন দেওয়া হচ্ছিল। বিষয়টি একটি বৈদ্যুতিন মাধ্যমের কানে গেলে তারা খবরের সত্যতা খতিয়ে দেখতে এক চিত্রগ্রাহককে স্কুলে পাঠায়। স্কুলে পৌঁছে সে দেখে পডু়য়াদের খেতে দেওয়া হয়েছে ভাত। তরিতরকারি বলে কিছু নেই। ডাল ভাজা – কিছুই না। দেওয়া হয়েছে সাদা নুন। আর খিদের জ্বালায় জ্বলতে থাকা পড়ুয়ারা ভাতের সঙ্গে নুন মিশিয়ে খাচ্ছে। খবর পেয়ে অভিভাবকেরা স্কুলের সামনে বিক্ষোভ দেখায়।

চিত্রগ্রাহক সেই করুণ দৃশ্য ক্যামেরায় বন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে জেলাশাসক নীতীশ কুমারের চোখে পড়ে। তিনি এক মুহূর্ত দেরি না করে স্কুল প্রিন্সিপ্যাল একতা যাদবকে সাসপেন্ড করেন। সাসপেনশনের নোটিশ পাঠিয়ে দেওয়া হয় পঞ্চায়েত প্রধানের কাছে। এই দুইয়ের কাছে জানতে চাওয়া হয়েছে, কী কারণে পডু়য়াদের ভাতের সঙ্গে কোনও তরিতরকারি না দিয়ে শুধু নুন দেওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে স্কুল প্রিন্সিপ্যালের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।

এই ঘটনা যে

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ