ভারতীয় মুদ্রায় তেল বিক্রি করতে অনীহা রাশিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতীয় মুদ্রায় লেনদেনে আপত্তি রাশিয়ার। রাশিয়ান তেলের আমদানিকারক দেশ হিসেবে ভারত অন্যতম। তবে রাশিয়ান তেলের দাম সম্প্রতি অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এর সদস্য দেশগুলির নির্ধারিত মাত্রার থেকে বেড়েছে। প্রতি ব্যারলের মূল্য ৬০ ডলার করা হয়েছে। তাই এবার ভারতীয় মুদ্রায় লেনদেনে রাজি নয় রাশিয়া। ফলে বিকল্প ব্যবস্থা ভাবতে হচ্ছে ভারতের আমদানিকারক সংস্থাগুলিকে।

অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা দেশগুলির বিধিনিষেধের কারণে ডলারেও লেনদেন হয়না রাশিয়ায়। তাই ভারতীয় সংস্থাগুলি সিঙ্গাপুর ও হংকং এর সংস্থাগুলির মাধ্যমে তেল আমদানির কথা ভাবছে। এক্ষেত্রে ‘ইউয়ান’ ও ‘দিরহামে’ মুদ্রা ব্যবহারের পরিকল্পনা করছে ভারত। এই মুদ্রাগুলি দুই দেশেই গ্রাহ্য হবে।

ইউহান মূলত চিনের মুদ্রা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর চিন নিজেদের মুদ্রার আধিপত্য বিস্তার করতে চাইছিলই বিশ্বজুড়ে। ফলে এতে সেই পথ আরও সহজ হয়েছে। অন্যদিকে আরব আমিরশাহির মুদ্রা দিরহামে। এই মুদ্রাতেও তেলের আমদানি করা হতে পারে।

জানা গিয়েছে, ভারত থেকে রাশিয়ার তেল সবথেকে বেশি কেনে ইন্ডিয়ান অয়েল। জুন মাসেই চিনের মুদ্রায় রাশিয়া থেকে তেল কিনেছে ইন্ডিয়ান অয়েল। আমেরিকার নিষেধাজ্ঞার পর ভারতের তরফে টাকায় তেলের বিল মেটানোর কথা বলা হয়। তবে এতে রাজি হয়নি রাশিয়ান ব্যাঙ্কগুলি। ফলে অগত্যা পড়শি দেশের মুদ্রার ওপরেই ভরসা করতে হচ্ছে ভারতকে।

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের