ভোটারদের মন ভোলাতে ‘সমাজবাদী আতর’ সুগন্ধি উপহার অখিলেশের

বছর ঘুরলেই দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। আসন্ন উত্তরপ্রদেশের নির্বাচন ঘিরে কৌতুহল রয়েছে সকলের

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর ঘুরলেই দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। আসন্ন উত্তরপ্রদেশের নির্বাচন ঘিরে কৌতুহল রয়েছে সকলের। কারণ এই নির্বাচনের মাধ্যমেই মোটামুটি ২০২৪ কেন্দ্রের আসনে কারা বসতে পারে সেই রাস্তা পরিস্কার হয়ে যাবে। তাই নির্বাচনের কথা মাথায় রেখেই শাসক কিংবা বিরোধী কোনও শিবিরই প্রচারের খামতি রাখছে না। মঙ্গলবার লখনৌতে সাংবাদিক সম্মেলন করে এক নতুন প্রচারের কৌশল নিয়ে এসেছেন সপা নেতা অখিলেশ যাদব। ২০২২ নির্বাচনের কথা মাথায় রেখেই ‘সমাজবাদী আতর’ সুগন্ধি বাজারে আনলেন অখিলেশ। আসন্ন নির্বাচনে এই সুগন্ধি অখিলেশের প্রচারের নতুন কৌশল বলে জানা গিয়েছে। সুগন্ধির বোতলে অখিলেশের ছবি ও সমাজবাদী পার্টির রঙ বোতলে রয়েছে। জানা গিয়েছে, ২২ টি পদার্থ দিয়ে বানানো হয়েছে এই সুগন্ধি।

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ জানিয়েছেন, সাম্পদ্রায়িকতা ও ঘৃণার দুর্গন্ধকে দূরে সরাবে ও প্রদেশে সুগন্ধ ছড়াব। ২০২২ সালে এই আতর ম্যাজিকের মত কাজ করবে। আগামী বছরে ফেব্রুয়ারি ও মার্চ মাস নাগাদ উত্তরপ্রদেশে নির্বাচন। আর সেই নির্বাচনের কথা মাথায় রেখেই প্রচারের খামতি রাখছেন না অখিলেশ। মঙ্গলবার লখনৌতে সপার তরফে সাংবাদিক সম্মেলন করে এই সুগন্ধি প্রকাশ্যে আনা হয়। এদিন বিধান পরিষদের সদস্য পুষ্পরাজ জৈন ও সপার কনৌজের নেতার তরফে ‘সমাজবাদী আতর’ লঞ্চ করা হয়েছে।

তবে এটা নতুন নয়, এর আগে ২০১৬ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সুগন্ধি লঞ্চ করেন। উত্তরপ্রদেশে দীর্ঘ চারবছরের উন্নয়নের কথা মাথায় রেখেই জনগনকে এই সুগন্ধি উপহার দেন অখিলেশ।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?