কংগ্রেসকে ধাক্কা দিয়ে উত্তরপ্রদেশের ১৬ লোকসভা আসনের প্রার্থীর নাম ঘোষণা অখিলেশের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই উত্তরপ্রদেশের ১৬ লোকসভা আসনের প্রার্থীর নাম ঘোষণা করল সমাজবাদী পার্টি। আসন ভাগাভাগি নিয়ে অখিলেশ যাদবের সোশ্যাল মিডিয়ায় রহস্যময় পোস্ট প্রকাশের কয়েকদিন পরেই সমাজবাদী পার্টির তরফ থেকে প্রকাশিত হল প্রার্থীর তালিকা।

মঙ্গলবার প্রকাশিত হওয়া প্রার্থীর তালিকা অনুসারে সম্ভল থেকে শফিকুর রহমান বার্ক, লখনউ থেকে রবিদাস মেহরোত্রা, ফিরোজাবাদ থেকে অক্ষয় যাদব, ইটাহ থেকে দেবেশ শাক্য, বুদাউন থেকে ধর্মেন্দ্র যাদব, খেরি থেকে উৎকর্ষ ভার্মা, ধৌরাহরা থেকে আনন্দ ভাদুরিয়া, উন্নাও থেকে অনু ট্যান্ডন, ফারুখাবাদ থেকে নাভাল কিশোর, আকবরপুর থেকে রাজারাম পাল, বান্দা থেকে শিবশঙ্কর সিং প্যাটেল, ফৈজাবাদ থেকে অবধেশ প্রসাদ, আম্বেদকর নগর থেকে লালজি ভার্মা , বস্তি থেকে রামপ্রসাদ চৌধুরী এবং গোরক্ষপুর থেকে কাজল নিষাদ।

গত ২৭ শে জানুয়ারি শনিবার টুইট করে অখিলেশ জানান, ‘আসন ভাগাভাগির প্রথম দফার আলোচনায় উত্তরপ্রদেশে ১১ টি  আসনে লড়বে কংগ্রেস। লোকসভা নির্বাচনে এই আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেসের সঙ্গে বৈঠক আশানুরূপ হয়েছে।‘ অখিলেশের এই টুইটের দুদিন পরেই প্রার্থীর নাম প্রকাশ করল সমাজবাদী পার্টি।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশে ৮০টি লোকসভা আসন রয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। ২০১৯ সালের নির্বাচনে, বিজেপি এবং তার সহযোগী আপনা দল (এস) ৮০ টি আসনের মধ্যে ৬২ টি আসন জিতেছিল, এসপি-বিএসপি জোট ১৫ টি আসন জিতেছিল এবং কংগ্রেস কেবল একটি আসন জিততে পেরেছিল। উল্লেখ্য জানা গিয়েছে  ২০২৪ সালে লোকসভা নির্বাচনে প্রায় ৫০টি আসনে লড়তে চলেছে কংগ্রেস।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?