হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে স্ত্রী ও বোনকে খুন করার কথা লিখে আত্মঘাতী এসবিআই কর্মী

যোগী রাজ্যে হাড়হিম ঘটনা! আইসিআইসিআই ব্যাঙ্কের সামনে স্ত্রীকে গুলি, বাড়িতে বোনকে খুন করে আত্মঘাতী হলেন এক এসবিআই ব্যাঙ্ককর্মী।

Share:

নিজস্ব প্রতিনিধি: যোগী রাজ্যে হাড়হিম ঘটনা! আইসিআইসিআই ব্যাঙ্কের সামনে স্ত্রীকে গুলি, বাড়িতে বোনকে খুন করে আত্মঘাতী হলেন এক এসবিআই ব্যাঙ্ককর্মী। মৃত্যুর আগে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে সবটা জানিয়ে গেলেন ব্যাক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (২০ অগস্ট) দুপুরে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের অভিজাত গোমতি নগর এলাকায়। যেখানে আজ দুপুরে আইসিআইসিআই ব্যাঙ্কের একজন কর্মীকে খুন করেছে তাঁর স্বামি। নেপথ্যে পরকীয়া? 

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, আজ দুপুরে স্ত্রীর অফিসের সামনে এসে তাঁকে ডাকেন মানস বাজপেয়ী (৩৮) নামে ওই এসবিআই কর্মী। স্বামীর ডাকে অফিসের বাইরে বেরিয়ে আসেন স্ত্রী দিব্যা মিশ্র। তিনি আইসিআইসিআই ব্যাঙ্কের ওই শাখার কর্মচারী ছিলেন। এরপর স্ত্রীর সঙ্গে কয়েক মিনিট কথা বলার পর সুযোগ বুঝে তাঁকে গুলি চালিয়ে পালিয়ে যান। দিব্যার চিৎকার শুনে তাঁর সহকর্মীরা বাইরে বেরিয়ে আসেন এবং তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মানস বাড়িতে ফিরে তাঁর ২৮ বছর বয়সী বোন শিবা বাজপেয়ীকেও গুলি করেন। যিনি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন বলে জানা গিয়েছে। এরপর নিজে আত্মহত্যা করেন। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে লিখে রেখে যান, ‘আজ আমি আমার প্রতারক স্ত্রীকে হত্যা করেছি। এখন আমি আমার বোনকে হত্যা করেছি।’ এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছে গোটা লখনউ। কিন্তু কেন ব্যাক্তি স্ত্রী ও বোনকে হত্যা করলেন?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দিব্যা ও মানসের বিয়ে হয়েছিল ১২ বছর আগে, কিন্তু তাঁরা গত এক বছরেরও বেশি সময় ধরে আলাদা থাকছিলেন। কিন্তু কয়েক বছর ধরেই তাঁদের মধ্যে বনিবনা হচ্ছিল না। জানা গিয়েছে, দিব্যার অন্য কারও সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল। তা জেনে ফেলেছিলেন মানস। এই নিয়েই তাঁদের মধ্যে ঝামেলার সুত্রপাত। এরপর দিব্যা স্বামীর থেকে আলাদা হয়ে যান এবং গত বছর বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন। তারই প্রতিশোধ তুলতে হয়তো স্ত্রীকে খুন করেছেন মানস। আর বোন মানসিক বিকারগ্রস্থ থাকায় তাঁকেও খুন করে নিজে আত্মঘাতী হন। মানস বাজপেয়ীর বাড়ির কাছের একটি দোকানদারের কথায়, মানসকে তিনি দুপুর সাড়ে ১২টা নাগাদ হন্তদন্ত হয়ে বাড়ি ফিরতে দেখতে পান। তার শরীর থেকে প্রচুর ঘাম ঝরছিল। সে বাড়ির ভেতরে গিয়ে হনুমান চালিসা বাজিয়েছিল। তবে পরে স্ট্যাটাস দেখে প্রতিবেশীরা তার বাড়ি গিয়ে দেখতে পান মানসয ও তাঁর বোন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। অনুমান, মানসও মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

লর্ডসে ফের ‘দাদা’ ম্যাজিক! ইংল্যান্ডকে হারিয়ে সৌরভের মতো সেলিব্রেশনে মাতল ভারতীয় দল

‘ফ্রি ফায়ার’ গেমের নেশায় ১৯ বছরের ছেলের হাত ধরে পালাল ৩ গৃহবধূ, চাঞ্চল্য চাপড়ায়

নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড বাবাকে মৃত্যুদণ্ডের সাজা আদালতের

পাক চর সন্দেহে দিল্লি থেকে বাঙালি যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ

মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসা, জানুন কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নাম তুলবেন

হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের, রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

চুরাশির শিখ বিরোধী হিংসায় কারাবন্দি, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

সবংয়ে বন্যায় নিহতদের পরিবারকে ৯ লক্ষ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ

বাবার মৃত্যু শোক কাটিয়ে মাঠে ফিরেই ফের গোল মেসির