কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে ‘ইন্ডিয়া’ জোট গুটিয়ে ফেলতে বললেন ওমর আবদুল্লা

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: দিল্লি বিধানসভা ভোট ঘিরে ‘ইন্ডিয়া’ জোটে বড়সড় ফাটল ধরেছে। জোট ধর্ম শিঁকেয় তুলে শরিক হয়েও আলাদাভাবে লড়ছে আম আদমি পার্টি ও কংগ্রেস। দুই দলের লড়াইয়ে কংগ্রেসকে ছেড়ে অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবরা। ‘ইন্ডিয়া’ জোটের এমন ছত্রখান অবস্থা দেখে কটাক্ষ ছুড়ছেন বিজেপি নেতারা। এবার কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে ‘ইন্ডিয়া’ জোটকে গুটিয়ে ফেলতে বললেন বিরোধী শিবিরের অন্যতম নেতা তথা জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

দিল্লি বিধানসভা ভোটে ইন্ডিয়া জোটের শরিকদের পরস্পরের বিরুদ্ধে লড়াই নিয়ে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সাংবাদিকদের মুখোমুখি হয়ে ন্যাশনাল কনফারেন্স নেতা বলেন, ‘দিল্লিতে কী ঘটছে, তা আমি বলতে পারব না। কেননা, দিল্লির বিধানসভা ভোটের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। তবে যা ঘটছে তা মোটেও স্বস্তির নয়।’ এর পরেই ‘ইন্ডিয়া’ জোটের অস্তিত্ব নিয়ে খানিকটা ক্ষোভ উগরে তিনি বলেন, ‘লোকসভা ভোটের আগে যখন ইন্ডিয়া জোট গঠন করা হয়েছিল, তখন বলা হয়নি, এই জোট কতদিন থাকবে। কেননা জোটের কোনও সময়সীমা ছিল না। দুর্ভাগ্যবশত, দীর্ঘদিন জোটের কোনও বৈঠক হয়নি। নেতৃত্ব, কর্মসূচি নিয়েও ধোঁয়াশা রয়েছে। জোট নিয়ে একটা অস্পষ্টতা রয়েছে। যদি শুধুমাত্র সংসদ নির্বাচনের জন্য জোট গড়া হয়ে থাকে, তাহলে সময় এসেছে ‘ইন্ডিয়া’ জোটকে গুটিয়ে ফেলা।’

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নাম না করলেও জোটের বড় শরিক কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকেই নিশানা করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী। কেননা, জোটের নেতৃত্ব প্রথম থেকেই নিজেদের হাতে রাখতে মরিয়া হয়ে চেষ্টা চালিয়েছেন মল্লিকার্জুন খাড়গেরা।

অর্থের অভাবে ভর্তি হতে পারেননি হাসপাতালে, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত দক্ষিণী অভিনেত্রী

বিয়ের কয়েকদিন পরই প্রকাশ্য রাস্তায় তুমুল ঝগড়া স্বামী-স্ত্রীর, ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক…

ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার

কোনও বিক্ষোভকারীকে একা ছেড়ে যাব না, আশ্বাস ‘আরশোলা’ পার্টির মুখপাত্রের

প্রচণ্ড গরম থেকে রামলালাকে স্বস্তি দিতে অযোধ্যায় মন্দিরের গর্ভগৃহে বসছে এসি

পুরুলিয়ায় মাদকচক্রের বিরুদ্ধে বড় সাফল্য, এসটিএফ ও জেলা পুলিশের প্রশংসা মুখ্যমন্ত্রীর

মেক্সিকোর প্রেসিডেন্টের বাসভবনের বন্দুকবাজের হামলায় নিহত ১, জখম ২

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

লাশের পাশে গুটিসুটি মেরে শুয়ে ছিল, ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা