আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মিজোরামে পাথর খাদানে ধস, মৃত আট শ্রমিক

নিজস্ব প্রতিনিধি : মিজোরামে পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত আটজনের। আরও বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন বলে আশঙ্কা উদ্ধারকারীদের। মৃতরা সকলেই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। সোমবারে ধস নামার ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার সকাল পর্যন্ত উদ্ধারকাজ চলছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ করতেন বিহারের ওই শ্রমিকরা। বেশ কিছুদিন ধরেই হাঁথিয়াল জেলার ওই পাথর খাদানে তাঁরা কর্মরত ছিলেন। সোমবার বেলা তিনটে নাগাদ খাওয়ার পরে খাদানে নেমে কাজ করতে গিয়েছিলেন শ্রমিকরা। তখনই বিপত্তি। ক্রমাগত পাথর ভাঙার ফলে খাদানে ধস নামে। হুড়মুড়িয়ে পাথর পড়তে থাকার ফলে খাদানের ভিতরেই আটকে যান শ্রমিকরা। তাঁদের উপরে পাথরের স্তূপ তৈরি হয়ে যায়। বেরোনোর পথ বন্ধ হয়ে যায়। খাদানে উপস্থিত অন্য কর্মীরা উদ্ধারের চেষ্টা করতে থাকেন। খবর পেয়ে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে যায়। বিএসএফ ও আসাম রাইফেলস থেকেও উদ্ধারকারী দল পাঠানো হয় ঘটনাস্থলে। প্রাথমিক ভাবে ২০ জনের আটকে থাকার খবর পাওয়া গিয়েছিল। সোমবার সারারাত ধরে উদ্ধারকাজ চালানোর পরে মঙ্গলবার সকালে আটজনের মৃতদেহ পাওয়া যায়। বাকিদের খোঁজ পাওয়া যায়নি।

তবে খাদানে পাথরের স্তূপের নীচে এখনও কতজন আটকে রয়েছেন, তা নিয়ে স্পষ্ট ধারণা নেই উদ্ধারকারীদের। উদ্ধারকাজে গতি আনার জন্য মঙ্গলবার সকালেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল। দুই অফিসার-সহ মোট ১৫ জনের দল পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধারকারীদের অনুমান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রসঙ্গত, প্রায় আড়াই বছর ধরে এই খাদান থেকে পাথর তোলার কাজ চলছে। যে সংস্থার হয়ে ওই শ্রমিকরা কাজ করতেন, তাদের তরফে এই দুর্ঘটনা প্রসঙ্গে কিছু বলা হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

‘জিনা মুশকিল কর দিয়া’, আত্মঘাতী হওয়ার আগে ফোনে বাবাকে বলেছিলেন বিচারক

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ