আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘টু ফিঙ্গার টেস্ট করা হয়েছে’, বিস্ফোরক ধর্ষিতা বায়ুসেনা অফিসার

নিজস্ব প্রতিনিধিঃ বিতর্কিত এবং নিষিদ্ধ ‘টু ফিঙ্গার টেস্ট’ করা হয়েছে, এমনটাই অভিযোগ কোয়েম্বাটুরের ধর্ষিতা বায়ুসেনা অফিসারের। গত ৯ সেপ্টেম্বর ওই বায়ুসেনা অফিসারকে ধর্ষণ করেছেন  তাঁরই সহকর্মী, আরেক বায়ুসেনা অফিসার। ইতিমধ্যেই ধর্ষিতা ওই মহিলা অফিসারের লিখিত অভিযোগের ওপর ভিত্তি করে পুলিশ তাঁর সহকর্মীকে গ্রেফতার করেছে। আর সেই ধর্ষণ কাণ্ডের তথ্য প্রমাণ সংগ্রহ করতেই ধর্ষিতার ওপর জোর করে ‘টু ফিঙ্গার টেস্ট’ করা হয়েছে বলে অভিযোগ। 

ধর্ষিতা ওই বায়ুসেনা অফিসার এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, যাতে কোনওভাবে ধর্ষিতার আবেগে আঘাত না লাগে, পাশাপাশি ধর্ষণের প্রমাণ যাতে কোনওভাবে নষ্ট না হয় সেই কারণেই নিষিদ্ধ হয়েছে ‘টু ফিঙ্গার টেস্ট’। কিন্তু কার্যত জোর করেই তাঁর ওপর ওই নিষিদ্ধ পরীক্ষা করা হয়েছে। তিনি আরও বলেন, অভিযুক্ত ওই বায়ুসেনা অফিসারকে স্থানীয় পুলিশ গ্রেফতার করলেও বায়ুসেনা কর্তৃপক্ষের তরফ থেকে প্রথমে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ওই মহিলা অফিসার এই বিষয়ে প্রশ্ন তুললে বলা হয়েছে, তদন্তের স্বার্থে এখনই কোনও মন্তব্য করা হবে না।

পাশাপাশি ওই ধর্ষিতা ঘটনার তদন্ত নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন। এক্ষেত্রে তাঁর প্রথম অভিযোগ কেন তাঁর ওপর নিষিদ্ধ ‘টু ফিঙ্গার টেস্ট’ করা হল? তাহলে কি তথ্যপ্রমাণ লোপাট করতে চায় কর্তৃপক্ষ। পাশাপাশি তাঁর প্রশ্ন বায়ুসেনার ঘটনায় কেন স্থানীয় পুলিশকে নিযুক্ত করা হল। এক্ষেত্রে সাধারণত তদন্ত এবং অভিযুক্তকে শাস্তি দুইই দিয়ে থাকে বায়ুসেনা কর্তৃপক্ষ। 

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর অভিযুক্ত ওই বায়ুসেনা অফিসার জোর করে ওই মহিলা অফিসারের ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। এরপরে ধর্ষিতা ওই ঘটনার কথা কর্তৃপক্ষকে জানালে সেখানেও তাঁকে অসম্মানের মুখে পড়তে হয়। কর্তৃপক্ষ তাঁকে সাফ জানায়, ‘হয় লিখিত অভিযোগ দায়ের করুন, নয়তো দুজনের সম্মতিতেই যৌন সম্পর্ক স্থাপন হয়েছে সেটা মেনে নিন।’ এরপরেই অভিযুক্ত এবং কর্তৃপক্ষ দুয়ের বিরুদ্ধেই সবর হন ওই ধর্ষিতা।  

Published by:

Share Link:

More Releted News:

‘মেট্রো থেকে সুইমিং পুল সব বানিয়ে দেব’, ছাত্রনেতার প্রতিশ্রুতি ভাইরাল নেটদুনিয়ায়

উঠেছিল চরবৃত্তির অভিযোগও, ২৪ বছরে ১৯৭ দেশ ঘুরে স্বপ্নপূরণ বিহারের যুবকের

বোরকা পরিহিত মহিলাকে প্রকাশ্যে যৌন হেনস্থার চেষ্টা মৌলভীর, ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল

ভোট মিটতেই জামিন পেলেন আই-প্যাক কর্তা বিনেশ চান্দেল

অনলাইন গেমিংয়ে বিপুল লোকসান, নিজেকে বাঁচাতে যা করলেন যুবক…

গরমকে হার মানিয়ে বিয়ের শোভাযাত্রায় চলল ‘মোবাইল কুলার’, শোরগোল নেটদুনিয়ায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ