বিএসএফের সীমানা বৃদ্ধি নিয়ে লোকসভায় সরব তৃণমূল

বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে লোকসভায় সরব তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার লোকসভার শীতকালীন অধিবেশনে তীব্র প্রতিবাদ জানিয়ে সরব হন, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে লোকসভায় সরব তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার লোকসভার শীতকালীন অধিবেশনে তীব্র প্রতিবাদ জানিয়ে সরব হন, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন জানিয়েছেন, ‘কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে কাজ করা অসম্ভব। প্রশাসন চালানো কঠিন হয়ে যায়। এইভাবে সীমান্তে ৫০ কিলোমিটার এড়িয়া বিএসএফকে দেওয়া ঠিক নয়।’ আগেই বিএসএফ-এর সীমানা বৃদ্ধি নিয়ে সরব হয়েছিল তৃণমূল। রাজ্য বিধানসভায় সেই নিয়মের বিরুদ্ধে প্রস্তাব পাস হয়। এবার লোকসভাতেও বিএসএফ ইস্যু নিয়ে সরব তৃণমূল। 

মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় নাগাল্যান্ড ইস্যুকে হাতিয়ার করে সংসদে কেন্দ্রকে খোঁচা দেন। বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধির সঙ্গে অসম রাইফেলসের ঘটনাকে টেনে আনেন। বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি হলে কী ঘটনা ঘটতে পারে তাও বোঝানোর চেষ্টা করেন উত্তর কলকাতার সাংসদ। বিএসএফ নিয়ে এমনিতেই কড়া অবস্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। বাংলার তৃণমূল নেতাদেরও বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করতে দেখা যায়। এই বিষয়ে পঞ্জাব সরকারের পর পশ্চিমবঙ্গের বিধানসভায় বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে একটি প্রস্তাব সর্বসম্মতিতে পাস হয়।

এছাড়াও নাগাল্যান্ড ইস্যু ও কৃষক আন্দোলনে মৃতদের আর্থিক সাহায্যের জন্য ধর্না দেন তৃণমূল সাংসদরা। গান্ধি মূর্তির পাদদেশে ধর্নায় সামিল হোন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের