সংবিধানের প্রস্তাবনায় সংশোধনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুুলল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : ভারতীয় সংবিধানের প্রস্তাবনা থেকে ‘সোশ্যালিস্ট’ ও ‘সেকুলার’ শব্দটি বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে, ১৯৪৯ সালের ২৬ নভেম্বর সংবিধান কার্যকরের দিন এক রেখে প্রস্তাবনা কী সংশোধন করা সম্ভব।

সংবিধানের প্রস্তাবনা বদলের আর্জি জানিয়ে মামলা দায়ের করেছেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী ও আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন। সুব্রহ্মণ্যম স্বামী ও বিষ্ণুশঙ্কর জৈনের মামলার ওপর ভিত্তি করে এদিন শুনানি হয় বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে। এদিন বিচারপতি দীপঙ্কর দত্ত জানান, সংবিধান কার্যকর হওয়ার দিন কী পরিবর্তন করা সম্ভব। যদি সংবিধানের প্রস্তাবনা পরিবর্তন করা যায়, তাহলে কোনও সমস্যা নেই।

একইসঙ্গে বিচারপতি দীপঙ্কর দত্ত জানিয়ে দেন, ভারতের সংবিধানের এই প্রস্তাবনাতেই তারিখ উল্লেখ রয়েছে। একমাত্র এই প্রস্তাবনাতেই তারিখ উল্লেখ রয়েছে। প্রথমে যে সংবিধানের প্রস্তাবনাটি গৃহীত হয়েছিল, সেই প্রস্তাবনায় সেকুলার ও সোশ্যালিস্ট শব্দ দুটির কোনও উল্লেখ নেই। কোনও আলোচনা ছাড়াই প্রস্তাবনাকে সংশোধন করা যায় না। এইসময়ই মামলাকারী সুব্রহ্মণ্যম স্বামী উল্লেখ করেন, ৪২ তম সংবিধান সংশোধন ১৯৭৫ থেকে ১৯৭৬ জরুরি অবস্থা জারির সময়ে করা হয়েছিল। উল্লেখ্য, ৪২ তম সংবিধান সংশোধনের মাধ্যমেই সংবিধানের প্রস্তাবনায় সেকুলার ও সোশ্যালিস্ট শব্দ দুটির উল্লেখ করা হয়। এরপর বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ জানিয়ে দেন, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৯ এপ্রিল।

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

পাইলট হয়ে মায়ের স্বপ্নপূরণ ছেলের, চিরন্তন সম্পর্কের ভিডিও ভাইরাল

ব্রড পিকে তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকার জরিমানা! হুগলিতে ভাইরাল পোস্টার ঘিরে হইচই

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম