হিজাব নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, হোলির পরে এই বিষয়ে সুপ্রিম কোর্ট একটি বেঞ্চ গঠন করবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটক হিজাব মামলায় জরুরি ভিত্তিতে শুনানি করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, হোলির পরে এই বিষয়ে সুপ্রিম কোর্ট একটি বেঞ্চ গঠন করবে।

হিজাব পরতে চাওয়া ছাত্রীদের আইনজীবী এদিন সুপ্রিম কোর্টে বলেন, ‘ছাত্রীরা ইতিমধ্যে এক বছর হারিয়েছে, তারা আরও একটি বছর হারাবে।’ আইনজীবীর এমন কথার উত্তরে আদালত বলে, ‘আপনি শেষ তারিখে এসেছেন। আমরা ছুটির (হোলি) পরে এটি গ্রহণ করব।’ আইনজীবী আদালতে বলেন, ‘হিজাব পরা শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার কারণে ইতিমধ্যে এক বছর হারিয়েছে। এই শিক্ষাবর্ষে তাদের কী হবে? তারা কি এ বছরও হারাবে?’ জবাবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারব না। হোলির ছুটির পর একটি বেঞ্চ গঠন করা হবে।’ এর আগেও শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরতে চাওয়া ছাত্রীদের তরফে এই বিষয়ে শুনানির আবেদন জানানো হয়েছিল সর্বোচ্চ আদালতে। আগামী ৯ মার্চ থেকে কর্ণাটকে কলেজগুলিতে পরীক্ষা শুরু হবে, তাই ছাত্রীদের হিজাব পরে পরীক্ষায় বসতে দেওয়ার আবেদন জানানো হয়।

উল্লেখ্য, গত বছরের শুরুতে কর্নাটকের উদুপিতে একটি সরকারি কলেজে পাঁচজন ছাত্রীকে হিজাব পরে ঢুকতে বাধা দেওয়া হয়। সেই ঘটনার পর পডুয়ারা কলেজের বাইরে বিক্ষোভ দেখায়। কর্ণাটকের বিভিন্ন কলেজের তরএ হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর কলেজের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করেন হিজাব পরতে চাওয়া ছাত্রীদের একাংশ। সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে বলে দাবি করে সর্বোচ্চ আদালতেও মামলা দায়ের হয়।

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার

ন্যায্য মূল্য ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, বন্ধ করা হল দোকান

পুজোর মরশুমে দিঘার জন্য স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, মিলল জালনোট ও আগ্নেয়াস্ত্র

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

বাল্যবিবাহের পর গর্ভবতী নাবালিকা, শ্রীঘরে স্বামী, চাঞ্চল্য মন্তেশ্বর

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ

বদলের বাংলার গতি বাড়াতে চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব শমীকের

ইজরায়েলের হাতে তেহরানের পরমাণু অস্ত্রের ঠিকানা হস্তান্তর, মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান