চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহুয়ার সাংসদপদ খারিজ মামলায় লোকসভার মহাসচিবের জবাব তলব সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি : তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের মামলায় লোকসভার সেক্রেটারি জেনেরেলের জবাব তলব করল সুপ্রিম কোর্ট। তিন সপ্তাহের মধ্যে লোকসভার সেক্রেটারি জেনারেলকে জবাব দিতে হবে।

এদিন বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এসএনভি ভাট্টি ডিভিশন বেঞ্চে মহুয়া মৈত্রের আবেদনের ভিত্তিতে শুনানি হয়। এদিন শীর্ষ আদালতের তরফে লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছ থেকে জবাব তলব করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি মার্চ মাসে হবে বলে জানা যাচ্ছে। তবে এদিন শীর্ষ আদালত অবশ্য মহুয়া মামলায় কোনও অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয়নি। এর আগে অবশ্য মহুয়ার তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতকে জানায়, মহুয়াকে অবৈধভাবে লোকসভার সাংসদ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যে প্রক্রিয়ায় কৃষ্ণমগরের তৃণমূল সাংসদকে তাঁর সাংসদ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেটি বেআইনি। এরপর বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ লোকসভার সেক্রেটারি জেনারেলের জবাব তলব করেছে।

ঘুষের বিনিময়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তোলায় গত ৮ ডিসেম্বর মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তারপর মহুয়ার সাংসদ পদ খারিজের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। কংগ্রেস সহ বিরোধী দলের সাংসদরা লোকসভার স্পিকারের কাছে আর্জি জানিয়েছিলেন, মহুয়াকে যেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। কিন্তু লোকসভার স্পিকার তা দেননি। এথিক্স কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করে মহুয়ার সাংসদ পদ খারিজ করা হয়। এরপরই লোকসভার স্পিকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, তিনি যে ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে ঘুষ নিয়েছেন, এমন কোনও প্রমাণ নেই। ফলে লোকসভার এথিক্স কমিটি মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করতে পারে না।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ছয় রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্য, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ